Saturday, September 5, 2026
30 C
Kolkata

পরীক্ষার পথে ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা, গুরুতর জখম দুই মাধ্যমিক পরীক্ষার্থী!

মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হল দুই পরীক্ষার্থী। মঙ্গলবার সকালে মালদা জেলার মানিকচক থানার অন্তর্গত নাজিরপুরের খয়েরতলা এলাকায় এই ঘটনা ঘটেছে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর তাড়াহুড়োর মধ্যেই বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আহত দুই ছাত্রের নাম রাজেশ খান ও রাশিদ খান। দুজনেই মানিকচকের নূরপুর এলাকার পাঠানপাড়ার বাসিন্দা এবং নূরপুর হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী। তাদের পরীক্ষার কেন্দ্র ছিল মথুরাপুর হাইস্কুলে। এদিন ছিল পরীক্ষার ষষ্ঠ দিন। সকালে তারা মোটরবাইকে করে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়।

জানা যায়, রাজেশ বাইক চালাচ্ছিল এবং রাশিদ পিছনে বসেছিল। খয়েরতলা এলাকায় পৌঁছতেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের সঙ্গে আচমকা ধাক্কা লাগে। জোরালো আঘাতে দুজনেই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হয়। দুর্ঘটনার শব্দে আশপাশের মানুষ ছুটে এসে তাদের উদ্ধার করেন।

প্রথমে আহতদের মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা রাজেশের শারীরিক অবস্থাকে আশঙ্কাজনক বলে জানান। পরে তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রাশিদও হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। এই ঘটনায় পরিবার ও স্কুলে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই রাস্তায় প্রায়ই ভারী যানবাহন দাঁড়িয়ে থাকে, ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। প্রশাসনের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আবেদন জানিয়েছেন তারা।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories