Saturday, September 5, 2026
30 C
Kolkata

মেয়র পদে বসেই কড়া বার্তা ঋতুর, মুম্বইয়ে ‘ভুয়ো জন্মসনদ’ ইস্যুতে অভিযান শুরু

দায়িত্ব নেওয়ার পরই প্রশাসনিক কড়াকড়ির বার্তা দিলেন মুম্বইয়ের নবনিযুক্ত বিজেপি মেয়র ঋতু তাওয়াদে। শহরে ভুয়ো জন্মসনদ তৈরি এবং সেই নথির ভিত্তিতে বসবাসের অভিযোগ তুলে তিনি তদন্ত ও পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে ২৩৭টি সন্দেহভাজন জন্মসনদ বাতিল করা হয়েছে বলে পুরসভা সূত্রে খবর।

মেয়রের দাবি, কিছু ক্ষেত্রে নথিতে উল্লিখিত হাসপাতালের অস্তিত্বই পাওয়া যায়নি। এমনকি অস্তিত্বহীন ব্যক্তির নামেও সনদ ইস্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত আটটি এফআইআর দায়ের হয়েছে। স্বাস্থ্য দফতরের দুই মেডিক্যাল অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানা গিয়েছে।

ঋতু তাওয়াদে জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে বাতিল হওয়া নথিগুলি সংগ্রহ করতে হবে এবং যারা এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন, তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হবে। দায়িত্বে গাফিলতি প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহন্মুম্বই পুরসভার (BMC) একাংশের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগও তুলেছেন মেয়র। তাঁর কথায়, “শহরের প্রশাসনিক ব্যবস্থাকে স্বচ্ছ করতে হলে অনিয়মের বিরুদ্ধে আপস করা যাবে না।”

অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীরা এই পদক্ষেপের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেও, পুর কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত ব্যবস্থা আইন মেনেই নেওয়া হচ্ছে। তদন্তের অগ্রগতির উপরেই পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories