Thursday, July 23, 2026
26.4 C
Kolkata

T20 বিশ্বকাপে ঈশানের দানবীয় ইনিংসে পরাস্ত পাকিস্তান!

এক সময় ভারত–পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই ছিল শ্বাসরুদ্ধকর লড়াই। টিভির সামনে বসে কোটি কোটি দর্শক শেষ বল পর্যন্ত অপেক্ষা করতেন ফলাফলের জন্য। দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা মাঠের উত্তাপকে আরও বাড়িয়ে দিত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই চেনা ছবি অনেকটাই ফিকে হয়ে গেছে। বিশেষ করে টি-২০ বিশ্বকাপে ভারতের সামনে বারবার ভেঙে পড়ছে পাকিস্তান।

রবিবার কলম্বোয় টি-২০ বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনা থাকলেও মাঠের খেলায় সেই সমতা দেখা গেল না। টস জিতে পাকিস্তান প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ব্যাট হাতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন ভারতের ওপেনার ঈশান কিসান তাঁর ঝোড়ো ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে ভারত। টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে এটিই সর্বোচ্চ দলগত সংগ্রহ।

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ভারতের পেস ও স্পিন আক্রমণের সামনে টিকতে পারেননি পাকিস্তানের প্রথম সারির ব্যাটাররা। প্রথম দুই ওভারেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ধাক্কা খায় দলটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি।

ভারতের বোলিং বিভাগ এদিন ছিল একেবারে ছন্দে। জাসপ্রিত ভোমরা হার্দিক পান্ডিয়া, বারুন চক্রবর্তী, এবং আকসার পাটেল প্রত্যেকে দুটি করে উইকেট নেন। তাঁদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে।
ফলস্বরূপ বড় ব্যবধানে জয় তুলে নেয় ভারত। ম্যাচের আগে যতটা উত্তেজনা ছিল, খেলার ফলাফল ততটাই একপেশে হয়ে দাঁড়ায়। আবারও প্রমাণ হল, সাম্প্রতিক সময়ে এই লড়াইয়ে ভারতের আধিপত্যই স্পষ্ট।

Hot this week

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

‘ইতিহাস সব মনে রাখবে’, নিট আন্দোলনে ছাত্রদের পাশে নাসিরুদ্দিন শাহ

নিট পরীক্ষা নিয়ে অনিয়ম, প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র...

Topics

‘ওর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই লড়ুন’ নাম না করে অভিষেককে শুভেন্দুর কটাক্ষ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক...

Related Articles

Popular Categories