Saturday, September 5, 2026
28 C
Kolkata

১,১০১,১৪৫ মানুষের নাম বিচারাধীনের হওয়ায়, মুর্শিদাবাদের লালবাগে সিপিএমের পথসভা

২৮ তারিখে SIR এর ফাইনাল লিস্ট প্রকাশ হওয়ার পর, সারা রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি রাজ্যে এখনো একাধিক মানুষের নাম বিচারাধীন। যার মধ্যে উল্লেখযোগ্য হল মুর্শিদাবাদ। জানা যাচ্ছে মুর্শিদাবাদে এখনও পর্যন্ত ১,১০১,১৪৫ মানুষের নাম বিচারাধীনের তালিকায় অন্তর্ভুক্ত। বিচারাধিনদের তালিকা নাম এসেছে, মুর্শিদাবাদ লোকসভার প্রাক্তন সাংসদ, বদরুদ্দোজা খানের।

সিপিএম এর পক্ষ থেকে মুর্শিদাবাদের লালবাগে একটি বড় মিছিল আয়োজিত হয়। এই পথসভার মাধ্যমে SIR তালিকার পুনঃবিবেচনার দাবি জানানো হয়। বদরুদ্দোজা খানের দাবি করেন, সরকার বৈধ নাগরিকদের নাম খসড়া তালিকায় বিচারাধীন রাখছে। সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করার উদ্দেশ্যেই সরকারের এমন পদক্ষেপ। যার ফলস্বরূপ সাধারণ মানুষরা প্রশাসনিক জটিলতার শিকার হচ্ছে।

মুর্শিদাবাদের লালবাগ শহরে SIR -এ সাধারণ মানুষের অহেতুক হয়রানির বিরোধিতায় আয়োজিত এই পথসভায় উপস্থিত ছিলেন, মুর্শিদাবাদ লোকসভার প্রাক্তন সাংসদ, বদরুদ্দোজা খান, শহর সিপিএম- এর সভাপতি মনু সেখ। সুবিশাল জনসভায় সিপিএম- এর কর্মী সমর্থক বাদেও, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল। প্রত্যেকেই দাবি করছে, জন্ম থেকে বাংলার মাটিতে বসবাস করা সত্ত্বেও, লজিক্যাল ডিস্ক্রিপেন্সিভ নামে অহেতুক হয়রানির শিকার হতে হচ্ছে তাদের, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories