Saturday, September 5, 2026
30 C
Kolkata

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কড়া অবস্থান নিয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে ইসলামি বিপ্লবী গার্ড কোরের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসি কর্মকর্তা মুহাম্মদ আকবরজাদে জানান, এই জলপথে বর্তমানে ইরানের পূর্ণ নজরদারি রয়েছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত শুধু চীন ও রাশিয়ার জাহাজকে এই পথ ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই এলাকায় যুদ্ধজাহাজ পাঠানোর কথা বললেও তেহরান স্পষ্ট জানিয়েছে, এ ধরনের হুমকিতে তারা ভীত নয়।

হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ওমান উপসাগরসহ আশপাশের সমুদ্রপথে জাহাজ চলাচল প্রায় থেমে গেছে। বিভিন্ন সূত্রের খবর, পারস্য উপসাগরে প্রায় ৩,২০০টি জাহাজ আটকে রয়েছে। এতে আন্তর্জাতিক বাণিজ্যেও বড় প্রভাব পড়েছে। ইরানের সামরিক মহলের দাবি, অনুমতি ছাড়াই জলসীমায় ঢোকার চেষ্টা করায় একাধিক তেলবাহী জাহাজকে সতর্ক করা হয়েছে।

এই পরিস্থিতির জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বাড়ছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ৮২ ডলার ছুঁয়েছে। ইউরোপেও গ্যাসের বাজারে চাপ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের উপর বড় প্রভাব ফেলছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories