Saturday, September 5, 2026
28 C
Kolkata

মার্কিন যুদ্ধবিমান নামানোর অনুমতি দেয়নি শ্রীলঙ্কা, নিরপেক্ষ অবস্থান বজায় রাখার দাবি বামপন্থী প্রেসিডেন্টের

ইরানকে ঘিরে চলা আন্তর্জাতিক সংঘাতের আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অনুরোধ খারিজ করল শ্রীলঙ্কা। দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েকে জানিয়েছেন, মার্চের শুরুতে দুই মার্কিন যুদ্ধবিমান অবতরণের অনুমতি চাওয়া হলেও তা নাকচ করা হয়েছে।

শুক্রবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ফেব্রুয়ারির শেষদিকে এই অনুরোধ জানানো হয়েছিল। দক্ষিণ শ্রীলঙ্কার মাত্তালা রাজাপক্ষ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্দিষ্ট কয়েকদিনের জন্য ওই যুদ্ধবিমান নামানোর পরিকল্পনা ছিল। তবে পরিস্থিতি বিচার করে সেই অনুমতি দেওয়া হয়নি।

প্রেসিডেন্টের বক্তব্য, আন্তর্জাতিক সংঘাতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখাই তাদের নীতি। তাই কোনও পক্ষকেই সামরিক সুবিধা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই দিনে ইরানের তরফেও নৌবহর পাঠানোর অনুমতি চাওয়া হয়েছিল বলেও তিনি জানান। দুই ক্ষেত্রেই সরকার ‘না’ বলেছে বলে স্পষ্ট করেন দিসানায়েকে।

এদিকে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলা সংঘাত ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যে হামলা-পাল্টা হামলার জেরে জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে একাধিক দেশ সরাসরি সংঘাতে জড়ানো এড়িয়ে চলারই পথ নিচ্ছে।

শ্রীলঙ্কার এই সিদ্ধান্তও সেই প্রেক্ষিতেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, ছোট দেশগুলির কাছে এই ধরনের পরিস্থিতিতে নিরপেক্ষতা বজায় রাখা কূটনৈতিকভাবে বড় চ্যালেঞ্জ।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories