Saturday, September 5, 2026
30 C
Kolkata

গুজরাটে ফের ধর্মগুরুর ফাঁদে কিশোরী! জাল নোট, ভুয়ো ওষুধ, শ্লীলতাহানি সহ একাধিক মামলায় অভিযোগ দায়ের

গুজরাটের সুরাট জেলায় এক স্বঘোষিত ধর্মগুরুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। এলাকায় ‘প্রদীপ গুরুজি’ নামে পরিচিত, অভিযুক্ত প্রদীপ জটাঙ্গিয়াতাঁকে গত সপ্তাহে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তদন্তে জানা গিয়েছে, ওই আশ্রমে নানা বেআইনি কাজ চলত। আশ্রম থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হয়েছে। পাশাপাশি অভিযোগ, ভুয়ো আয়ুর্বেদিক ওষুধের নাম করে সাধারণ মানুষকে প্রতারিত করা হত। বিশেষ করে সন্তানহীন দম্পতিদের নানা প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হত।তদন্তকারীরা আরও জানিয়েছেন, আশ্রমটি বাইরে থেকে সম্পূর্ণ বন্ধ ছিল এবং অনুমতি ছাড়া কেউ ভিতরে ঢুকতে পারত না। এতে সন্দেহ আরও বেড়েছে। অভিযোগ রয়েছে, সেখানে মহিলাদের নানা ভুয়ো চিকিৎসার নামে ভুল পথে চালিত করা হত এবং নিম্নমানের ওষুধ দেওয়া হত। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হল, এক নাবালিকাকে অশালীন অবস্থায় এনে ভিডিও করা হয়েছে বলে দাবি। এই ঘটনার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা, জাল নোট চালানো এবং অন্য একাধিক অপরাধের মামলা দায়ের হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories