Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

খুনের অভিযোগ উড়িয়ে দিল তদন্তের রিপোর্ট, নতুন মোড় জুবিন গার্গের অকাল মৃত্যু রহস্যে

আসামের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের অকাল মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটাল সিঙ্গাপুরের তদন্ত রিপোর্টে। ৫২ বছর বয়সি এই শিল্পী গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সমুদ্রে ডুবে মারা যান। সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে, ঘটনাটির সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং এটি একটি দুঃখজনক দুর্ঘটনা ছাড়া অন্য কিছু নয়।জুবিন গার্গ একটি অনুষ্ঠানে অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। অনুষ্ঠানটির আগের দিন তিনি কয়েকজনের সঙ্গে একটি ইয়টে করে সমুদ্রে ঘুরতে বের হন। সেই সময় তিনি দু’বার জলে নামেন। তদন্তে জানা যায়, প্রথমবার নামার সময় তিনি লাইফ জ্যাকেট খুলে ফেলেন এবং দ্বিতীয়বার জলে নামার সময় তা আর পরেননি। দ্বিতীয়বার জলে নামার পর তিনি হঠাৎ অজ্ঞান হয়ে যান এবং জলের নিচে তলিয়ে যেতে থাকেন। ইয়টে থাকা অন্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, তার শরীরে অ্যালকোহলের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল।এই ঘটনার পর আসামে শোকের ছায়া নেমে আসে। অনেক ভক্ত এই মৃত্যুকে ঘিরে প্রশ্ন তোলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এটিকে খুন বলেও দাবি করেছিলেন। যদিও তদন্তে এমন কোনও প্রমাণ মেলেনি। এই ঘটনায় গ্রেফতার হওয়া কয়েকজন এখনও হেফাজতে রয়েছেন এবং তারা সবাই নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। দীর্ঘ ৩৩ বছরের সংগীত জীবনে জুবিন গার্গ বহু ভাষায় গান গেয়ে মানুষের মন জয় করেছিলেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories