Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভোটাধিকার রক্ষার দাবিতে আগামী ৩০ ও ৩১ মার্চ রাজ্য জুড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ডাক সিপিএম-র

সামনেই আসন্ন বিধানসভা নির্বাচন, এখনো কাটছে না SIR বিভ্রাট। এই পরিস্থিতিতে মানুষের অধিকার রক্ষার দাবিতে আন্দোলনের ডাক দিল সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানান, আগামী ৩০ ও ৩১ মার্চ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি হবে।

তিনি বলেন, সুষ্ঠু ভোটের জন্য প্রথম শর্ত সঠিক ভোটার তালিকা। কিন্তু বর্তমানে বহু মানুষের নাম তালিকায় নেই বা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। যাঁরা নাম তুলতে পারেননি বা তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁরাও এই আন্দোলনে অংশ নেবেন বলে জানানো হয়েছে। সেলিম আরও জানান, আইনি সমস্যায় পড়া মানুষদের সাহায্য করতে আইনজীবীদের নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করা হচ্ছে। এই দল ট্রাইবুনালে গিয়ে প্রয়োজনীয় সহায়তা দেবে। তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা চলছে এবং মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ভোটার তালিকা প্রকাশ নিয়েও প্রশ্ন উঠেছে। সম্প্রতি প্রকাশিত একটি তালিকা অনেকেই দেখতে পাননি বলে অভিযোগ। কমিশনের পক্ষ থেকে প্রযুক্তিগত সমস্যার কথা বলা হলেও বিভ্রান্তি কাটেনি। বহু নাম যাচাইয়ের মধ্যে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

সেলিম কেন্দ্র ও রাজ্য, দুই প্রশাসনের দিকেই আঙুল তোলেন। তাঁর দাবি, দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আইনসভাও এই সমস্যার সমাধানে সক্রিয় হয়নি বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে নানা উপায়ে। ধর্ম, ভাষা বা অঞ্চলভিত্তিক বিভেদ বাড়িয়ে রাজনৈতিক লাভ তোলার অভিযোগও তোলেন তিনি। সবশেষে সেলিমের দাবি, গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে ভোটাধিকার সুরক্ষিত রাখা জরুরি। তাই সব স্তরের মানুষকে একসঙ্গে এগিয়ে এসে নিজেদের অধিকার রক্ষার লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories