Saturday, September 5, 2026
28 C
Kolkata

যুদ্ধের মাঝেও বন্ধু দেশগুলিকে ধন্যবাদ জানাল তেহরান, ইসরাইলে ছোড়া ক্ষেপণাস্ত্রে লেখা ‘ভারতের জনগণকে ধন্যবাদ’

মধ্যপ্রাচ্যে চলতে থাকা সংঘাতের মধ্যে এক অদ্ভুত বার্তা সামনে এসেছে। ইরান থেকে ইজরায়েলের দিকে পাঠানো একটি ক্ষেপণাস্ত্রে ইংরেজিতে লেখা ছিল, “ভারতের জনগণকে ধন্যবাদ”। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি ইরান-এর উপর যৌথভাবে হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। এতে রাজধানী তেহরানসহ বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয় এবং প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এরপর পাল্টা আক্রমণ শুরু করে ইরান।

এই কঠিন পরিস্থিতিতে যে সব দেশ ইরানের পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক ইরানি সেনা ক্ষেপণাস্ত্রের গায়ে বিভিন্ন দেশের জন্য ধন্যবাদ বার্তা লিখছেন। সেখানে ভারত ছাড়াও জার্মানি, স্পেন এবং পাকিস্তান-এর নামও রয়েছে।

যুদ্ধ চলাকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শংকর ইরানের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন। ভারত সরাসরি হামলার সমর্থন না করলেও শান্তির পক্ষে মত দেয়।

এদিকে ইরানও তাদের দেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং দেশে ফেরাতে সহায়তা করেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ব্যবহারের ক্ষেত্রেও ভারতের জন্য সুবিধা দিয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories