Saturday, September 5, 2026
28 C
Kolkata

‘২৩ তারিখের পর ফের দেখা হবে’ – জামিনে মুক্তি পেয়েই হুমকির সুর বহরমপুরের তৃণমূল নেতার গলায়!

ভোটের আগে বহরমপুরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াল তৃণমূল নেতা রাজু মণ্ডলকে ঘিরে বিতর্ক। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি পেলেন বহরমপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি রাজু মণ্ডল। জামিন পাওয়ার পর তাঁর মন্তব্য ঘিরে ফের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।

অভিযোগ, বহরমপুরে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে ভোটারদের উদ্দেশ্যে হুমকির সুরে কথা বলেন রাজু মণ্ডল। ভোটারদের শাসানো ও ভয় দেখানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। একটি ভাইরাল ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে ২৪ ঘন্টা থাকে, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি খাতা এন্ট্রি করা থাকবে কোন বাড়ির কে ভোট দিচ্ছে। ক্যামেরা থাকবে এবার। যা ভোট হবে সব লাইভ হবে”।

ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে ভোটারদের ভয় দেখানোর অভিযোগে উপযুক্ত ধারায় মামলা রুজু করে রাজ্য পুলিশ। শনিবার রাজু মণ্ডলকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই ব্যক্তিগত বন্ডে আদালত তাঁকে জামিন দেয়।

জামিনে মুক্তির পর থানা থেকে বাইকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজু মণ্ডল বলেন, “আমি এখন কিছু বলব না। ২৩ তারিখের পর ফের দেখা হবে। তখনই বোঝানো হবে।” তাঁর এই মন্তব্যকে নতুন করে ‘হুমকি’র ইঙ্গিত হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। কেন তিনি সহজেই জামিন পেলেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশ পুলিশ মানছে না। জামিনযোগ্য ধারায় মামলা করলে জামিন তো পাবেই।” ঘটনাকে কেন্দ্র করে ভোটের মুখে বহরমপুরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories