Saturday, September 5, 2026
28 C
Kolkata

প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থীর ‘দাদাগিরি’! মাংস বিক্রেতাকে বাংলাদেশি-রোহিঙ্গা বলে কটাক্ষ

ডোমজুড় বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের মাঝেই বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরাকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, প্রচারে বেরিয়ে এক মুরগির মাংস বিক্রেতার দোকান জোর করে বন্ধ করে দেন তিনি। শুধু তাই নয়, ওই ব্যবসায়ীকে বাংলাদেশি, রোহিঙ্গা ও জেহাদি বলে আক্রমণ করেন বলেও অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ডোমজুড়ের জগদীশপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি এনবিটিভি। তবে ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগদীশপুর এলাকার এক মুরগির মাংস ব্যবসায়ী প্রায় দেড় বছর ধরে বাজার সংলগ্ন রাস্তার ধারে ব্রয়লার মুরগির মাংস বিক্রি করছিলেন। এতদিন তাঁর ব্যবসা নিয়ে কোনও অভিযোগ ছিল না। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা দলীয় পতাকা হাতে কয়েকজন কর্মীকে নিয়ে সেখানে পৌঁছে ওই ব্যবসায়ীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যবসায়ীকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন তিনি— কোন সাহসে এখানে দোকান খুলে ব্যবসা করছেন। পাশাপাশি তাঁকে ‘জেহাদি’, ‘বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গা’ বলেও মন্তব্য করতে শোনা যায় বলে দাবি। এরপর ব্যবসায়ীর দোকান রাস্তার উল্টোদিকে সরিয়ে দেওয়া হয়। ভিডিওতে আরও দেখা যায়, উপস্থিত কয়েকজন ব্যক্তি মুরগির খাঁচা, টেবিল ও দোকানের কাঠামো সরিয়ে দিচ্ছেন। পরিস্থিতির চাপে ব্যবসায়ী নিজেই দোকান সরিয়ে নিতে বাধ্য হন বলে অভিযোগ।

ঘটনার পর ওই ব্যবসায়ী জানান, তাঁর বাড়ি বীরভূমের লাভপুরে। সেখানে তাঁর ও পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় রয়েছে এবং এসআইআর নথিতেও নাম রয়েছে বলে দাবি করেন তিনি। তা সত্ত্বেও কেন তাঁকে হেনস্থা করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় মহলে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। ভাইরাল ভিডিওকে ঘিরে এখন নজর প্রশাসনের ভূমিকায়।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories