Saturday, September 5, 2026
28 C
Kolkata

অসমে মুসলিম জনবহুল ৭, জেলার জনসংখ্যা নিয়ে প্রশ্ন তুললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

মঙ্গলবার শিলচরে এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, রাজ্যের কয়েকটি জেলায় মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বেড়েছে, যা সরকার গুরুত্ব দিয়ে দেখছে। তিনি জানান, আসন্ন বিধানসভা নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে একটি উচ্চস্তরের কমিটি এই জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে বিস্তারিত সমীক্ষা শুরু করবে। শিগগিরই এ বিষয়ে সরকারি ঘোষণা প্রকাশিত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি আগেই ২০২৫ সালের ১৫ আগস্টের মধ্যে এই কমিটি গঠনের কথা জানিয়েছিলেন। সরকারের দাবি, গত কয়েক বছরে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে, এখন শনাক্তকরণের কাজ চলছে, এবং পরবর্তী সময়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে বিরোধী শিবির এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে। তাদের দাবি, অনুপ্রবেশের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। যাদের উচ্ছেদ করা হয়েছে, তাদের অনেকেই দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের বাসিন্দা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত। এছাড়া, মুসলিম জনসংখ্যা অস্বাভাবিকভাবে বাড়ছে, এই অভিযোগও তথ্যভিত্তিক নয় বলে তারা জানায়।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories