Tuesday, October 20, 2026
28 C
Kolkata

পশ্চিম তীরে ইসরায়েলি সেনার হামলায় প্রাণ হারালেন ৬৮ বছরের এক ফিলিস্তিনি বৃদ্ধার

পশ্চিম তীরের দখলকৃত এলাকায় আবারও উত্তেজনা ছড়িয়েছে এক বৃদ্ধা মহিলার মৃত্যুকে ঘিরে। মঙ্গলবার ভোররাতে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় ৬৮ বছর বয়সী ফিলিস্তিনি বৃদ্ধা সাবরিয়া শামাসনেহর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কালকিলিয়া শহরের কাছে জাইউস নামের একটি এলাকায়।পরিবারের সদস্যদের দাবি, ভোরের অন্ধকারে হঠাৎই ইসরায়েলি সেনারা তাদের বাড়িতে ঢুকে পড়ে। প্রথমে গেট ভেঙে এবং পরে মূল দরজা ভেঙে তারা ঘরে প্রবেশ করে। এতে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এরপর সেনারা পরিবারের সকলকে একটি ঘরে জড়ো করে জিজ্ঞাসাবাদ শুরু করে। সাবরিয়ার স্বামী ওয়ালিদ শামাসনেহ জানান, সেনারা তাকে অচেনা কিছু লোক সম্পর্কে প্রশ্ন করছিল।এই সময়েই সাবরিয়া ভীষণভাবে ভীত হয়ে পড়েন। তিনি নিজের ছেলেকে ডাকতে থাকেন, কারণ তিনি আশঙ্কা করছিলেন যে তাকে ধরে নিয়ে যাওয়া হতে পারে। পরিবারের অভিযোগ, এই অবস্থায় সেনারা তাকে ধাক্কা দেয়। এতে তিনি দেয়ালে আঘাত পেয়ে মাটিতে পড়ে যান এবং অচেতন হয়ে পড়েন।পরিবারের সদস্যরা তখনই চিকিৎসার জন্য সাহায্য চান। কিন্তু অভিযোগ, সেনারা কোনো চিকিৎসা সহায়তা দেয়নি এবং তাদের অভিযান চালিয়ে যায়। পরে সেনারা এলাকা ছেড়ে গেলে পরিবারের লোকজন দ্রুত সাবরিয়াকে কালকিলিয়ার দরবিশ নাজ্জাল সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।তবে পথে ইসরায়েলি সামরিক গাড়ির উপস্থিতির কারণে তাদের যেতে দেরি হয় বলে জানা গেছে। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ঘটনাটির সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। তবে পরিবারের দাবি, সেনাদের ধাক্কা এবং আঘাতই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।এই একই অভিযানে আরও এক যুবক আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তার শরীরে আঘাতের চিহ্ন ও হাড় ভাঙার মতো চোট রয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে কালকিলিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযান বেড়েছে। নিয়মিত বাড়িতে তল্লাশি, গ্রেপ্তার এবং ভাঙচুরের ঘটনা ঘটছে। অনেক নারীকেও আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।এই ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবরিয়ার মেয়ের জর্ডান থেকে ফেরার অপেক্ষায় শেষকৃত্য কিছুটা দেরিতে করা হবে। এদিকে, এই অভিযোগ নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও বিস্তারিত কোনো মন্তব্য করেনি। ঘটনাটি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিম তীরে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories