Saturday, September 5, 2026
30 C
Kolkata

ভোটের আগে চুপিসারে জঙ্গল কেটে সাফ! ঝাড়গ্রাম জেলার জঙ্গলের একটি বিরাট অংশ বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা

ঝাড়গ্রাম জেলায় আবারও বন নষ্টের ধ্বংসের অভিযোগ উঠেছে। ভোটের সময় সব রাজনৈতিক দল প্রচারে ব্যস্ত থাকলেও, এই সুযোগে বিভিন্ন এলাকায় অল্প বয়সী শাল গাছ কেটে ফেলা হচ্ছে বলে স্থানীয়দের দাবি। জেলার একাধিক বনাঞ্চল থেকে গাছ কেটে সেগুলো ডিপোতে জমা করা হচ্ছে বিক্রির জন্য।এলাকার বাসিন্দাদের মতে, কয়েক বছর আগেও বড় অংশের বনভূমি নষ্ট হয়েছিল। যার ফলে ভূগর্ভস্থ জলের স্তর কমে যায় এবং শীতের সময় পানীয় জলের অভাব দেখা দেয়। এখন আবার যেসব কচি গাছ বড় হয়ে উঠছিল, সেগুলোকেই কেটে দেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে, এই বনভূমি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরিবেশকর্মীরাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, নির্বাচনের সময়ে এমন কাজ বন্ধ করা উচিত। স্থানীয় মানুষ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চান এবং বন রক্ষার দাবি তুলেছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories