Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

বিহার থেকে মহারাষ্ট্রগামী ট্রেন থেকে পাচারের আগেই উদ্ধার ১৬৩ জন শিশু

বিহার থেকে মহারাষ্ট্রগামী একটি ট্রেন থেকে বড় চক্রের হাত থেকে ১৬৩ জন শিশুকে উদ্ধার করল রেল পুলিশ। উদ্ধার হওয়া বাচ্চাদের বয়স ৬ থেকে ১৩ বছরের মধ্যে। তাদের ট্রেনে করে মহারাষ্ট্রের লাতুর অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। মধ্যপ্রদেশের কাটনি স্টেশনে গোপন সূত্রে খবর পেয়ে রেল সুরক্ষা বাহিনী এবং জিআরপি যৌথভাবে অভিযান চালায়। এরপরই শিশুদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

এই ঘটনায় জড়িত সন্দেহে মোট ৮ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাচ্চাদের বিহারের আরারিয়া এলাকা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তাদের দিয়ে শ্রম করানোর উদ্দেশ্য ছিল। আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সিদের এভাবে অন্যত্র নিয়ে যাওয়া গুরুতর অপরাধ। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তার নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শরব বাসিন্দারা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories