Saturday, September 5, 2026
28 C
Kolkata

আইএসএলে ইন্টার কাশীর কাছে ১-o ব্যবধানে হার মহামেডানের

আইএসএলে মহামেডান স্পোর্টিংয়ের খারাপ সময় যেন কাটছেই না। টানা সাতটি ম্যাচে পরাজয়ের ফলে দলটি এখন অবনমনের ভয় নিয়ে চিন্তায় রয়েছে। রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ইন্টার কাশীর বিরুদ্ধে খেলতে নেমে আবারও হতাশ হতে হল সাদা-কালো শিবিরকে। ম্যাচে ১-০ ব্যবধানে জয় পায় ইন্টার কাশী।

খেলার শুরু থেকেই মহামেডান চেষ্টা চালালেও ভাগ্য তাদের পক্ষে ছিল না। ম্যাচের ১৫ মিনিটে মুহাম্মদ আসিফ খান গোল করে ইন্টার কাশীকে এগিয়ে দেন। এরপর মহামেডান প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে, তবে গোলের মুখ খুলতে পারেনি তারা।

কোচ মেহরাজউদ্দিন দলকে রক্ষণভিত্তিক ও পাল্টা আক্রমণের কৌশলে খেলাতে চেয়েছিলেন। খেলোয়াড়রা লড়াই করলেও শেষ পর্যন্ত ফল মেলেনি। এই জয়ের ফলে ইন্টার কাশী পয়েন্ট তালিকায় ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories