Wednesday, October 21, 2026
25 C
Kolkata

কেরলে ভাঙছে তৃণমূল! নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা পি ভি অনভারের

কেরলের রাজনীতিতে নতুন জটিলতা তৈরি হল। তৃণমূল কংগ্রেসের রাজ্য সংগঠন ভেঙে আলাদা পথে হাঁটার ঘোষণা দিলেন দলের রাজ্য সমন্বয়ক পি.ভি.অনভারের। সোমবার এক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, খুব শিগগিরই নতুন একটি রাজনৈতিক দল গড়া হবে।

আনভার বলেন, গত দেড় বছরে কেরলের বিভিন্ন জেলায়, বিধানসভা এলাকা এবং পঞ্চায়েত স্তরে সংগঠন তৈরি করা হয়েছিল। কিন্তু সর্বভারতীয় দল হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা মেলেনি। বিশেষ করে বিধানসভা নির্বাচনের সময় এই অভাব স্পষ্টভাবে অনুভব করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি হওয়া নির্বাচনে তিনি কোঝিকোড় জেলার বেপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই সময় তিনি ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের সমর্থন নিয়ে নির্দল প্রার্থী হিসেবে লড়েন। এর আগে তিনি বাম শিবির ছেড়ে বেরিয়ে আসেন এবং ইউনাইটেড ডেমোক্রেটিভ ফ্রন্ট-এর সমর্থন পান।

আনোয়ারের দাবি, তিনি যখন বাম জোট ছেড়ে বেরিয়ে আসেন, তখন তৃণমূল নেতৃত্বকে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্টভাবে জানিয়েছিলেন। কেরলে বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সঙ্গে সমন্বয় করেই এগোতে হবে বলেও তিনি মত দেন। প্রথমে আপত্তি না থাকলেও পরে দলের অবস্থান বদলে যায়।

তিনি আরও জানান, ভোটের সময় দলের একজন জাতীয় নেতাকে প্রচারে আসার অনুরোধ করা হয়েছিল। কিন্তু কংগ্রেসের সঙ্গে একই মঞ্চে ওঠা যাবে না বলে সেই অনুরোধ নাকচ করা হয়। এর ফলে নির্বাচনী প্রচারে সমস্যার মুখে পড়তে হয় বলে অভিযোগ তাঁর।

আনোয়ারের বক্তব্য, পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁকে জানানো হয়। কিন্তু এই ধরনের অবস্থান নিয়ে কেরলে রাজনীতি করা সম্ভব নয় বলেই তিনি মনে করেন। তাঁর মতে, বর্তমান জাতীয় পরিস্থিতিতে কংগ্রেস ছাড়া অন্য কোনও শক্তিকে সমর্থন করার প্রশ্নই ওঠে না।

এই পরিস্থিতিতে রাজ্য কমিটি সর্বসম্মতভাবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, একটি নতুন রাজনৈতিক দল গঠনের কাজ শুরু হয়েছে। আনোয়ার জানান, জেলা স্তরের নেতাদের সঙ্গে আলোচনা করে আগামী ১৫ মে-র মধ্যে নতুন দলের রূপরেখা প্রকাশ করা হবে।

নতুন দলটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী হবে বলে জানানো হয়েছে। কেরলের স্বার্থকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি এই দল ইউডিএফের সঙ্গে সমন্বয় রেখে চলবে এবং রাজ্যের বর্তমান সরকারের বিরোধিতা করবে।
কেরলের রাজনীতিতে এই নতুন পদক্ষেপ আগামী দিনে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories