Saturday, September 5, 2026
28 C
Kolkata

‘দেশবিরোধীদের আখড়া ওটা’ – প্রধানমন্ত্রীর পর এবার দিলীপ ঘোষের নিশানায় যাদবপুর বিশ্ববিদ্যালয়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর মতে দেশের মধ্যে অন্যতম এই বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী কার্যকলাপ হয়। তবে এই প্রথম নয়, যাদবপুর নিয়ে এর আগেও বেফাঁস মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ।

সাংবাদিককদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “যাদবপুর ভালো ছেলে মেয়েদের পড়ার জায়গা হলেও ওটা এখন দেশবিরোধী কার্যকলাপের আখড়া হয়ে গেছে। ওখানে অসভ্য বানানোর ফ্যাক্টরি খোলা হয়েছে। বাবুল সুপ্রিয় বা রাজ্যপালের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা সবাই দেখেছে”।

প্রসঙ্গত, বারুইপুরের এক নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেশবিরোধী স্লোগান লেখা হচ্ছে এবং পড়াশোনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁর বক্তব্য, বিশ্ববিদ্যালয়কে আন্দোলনের কেন্দ্র না করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন। অতীতে আন্তর্জাতিক স্তরে সম্মান পাওয়া এই প্রতিষ্ঠানের ঐতিহ্য বজায় রাখা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রসমাজের মধ্যে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অনুপম দেব সরকার প্রশ্ন তোলেন, যদি বিশ্ববিদ্যালয় সত্যিই দেশবিরোধী কার্যকলাপের কেন্দ্র হয়ে থাকে, তাহলে ইসরো, ডিআরডিও বা প্রতিরক্ষা মন্ত্রকের গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্প সেখানে পরিচালিত হচ্ছে কেন।

বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের দাবি, কেন্দ্রীয় সংস্থার র‌্যাঙ্কিংয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয় বরাবর শীর্ষস্থানে রয়েছে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় অনুদান ও ‘সেন্টার অব এক্সেলেন্স’ স্বীকৃতি না দেওয়ার ফলে শিক্ষাক্ষেত্রে ক্ষতি হচ্ছে। শিক্ষার স্বার্থে প্রতিবাদ জানালেই ছাত্রদের দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁর।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories