Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইরাকি হাজিদের জন্য সৌদির বিশেষ উদ্যোগ, হাজার বছর পুরনো পথই এখন মক্কার প্রবেশদ্বার

ইরাক থেকে আসা বহু হজযাত্রীর সুবিধার জন্য বিশেষ উদ্যোগ নিল সৌদি আরব। প্রাচীন ঐতিহ্যকে কাজে লাগিয়ে আধুনিক ব্যবস্থার সঙ্গে মিলিয়ে এক নতুন পরিষেবা গড়ে তোলা হয়েছে। এতে যাত্রীরা আগের তুলনায় অনেক বেশি স্বস্তি পাচ্ছেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বহু পুরনো ‘দরব জুবায়দাহ’ পথকে নতুনভাবে সাজানো হয়েছে। এই পথ দিয়েই এখন ইরাকের হাজিরা প্রধানত ‘জাদিদাত আরার’ সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করছেন। ইতিহাস বলছে, প্রায় এক হাজার বছর আগে এই রাস্তা তৈরি হয়েছিল। আব্বাসীয় শাসক হারুন আল-রশিদের স্ত্রী জুবায়দাহর উদ্যোগেই এই কাজ শুরু হয়।

কুফা থেকে মক্কা পর্যন্ত দীর্ঘ এই পথে একসময় যাত্রীদের জন্য কুয়ো, জলাধার ও বিশ্রামের জায়গা তৈরি করা হয়েছিল। মরুভূমির কঠিন পরিবেশে পথ চিনতে বড় পাথরের চিহ্ন রাখা হতো। সেই পুরনো ব্যবস্থার অনেক নিদর্শন আজও টিকে রয়েছে।

বর্তমানে এই পথ আরও উন্নত করা হয়েছে। সীমান্তে দ্রুত পারাপারের ব্যবস্থা, চিকিৎসা পরিষেবা, যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। ফলে ইরাকের হাজিরা এখন অনেক সহজে ও নিরাপদে হজযাত্রা সম্পন্ন করতে পারছেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories