Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

আগ্নেয়াস্ত্র নয় এবার সাইবার অ্যাটাক! ২,৩৭৯ জন মার্কিন নৌসেনার সংবেদনশীল তথ্য ফাঁস করে ইরানের মাস্টারস্ট্রোক

মার্কিন সেনাবাহিনীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, ইরান-ঘনিষ্ঠ এক হ্যাকার গোষ্ঠী বহু সেনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে। একটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই গোষ্ঠী প্রায় আড়াই হাজারের কাছাকাছি নৌসেনার তথ্য সংগ্রহ করেছে এবং তার একটি বড় অংশ প্রকাশও করেছে।

জানা গিয়েছে, মোট ২,৩৭৯ জন মার্কিন নৌসেনার সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে। এই তথ্যগুলি একটি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর ফলে সেনাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই ঘটনাটি নতুন নয়। এর আগেও মার্কিন গোয়েন্দা সংস্থা ‘Federal Bureau of Investigation’–এর প্রধান কাশ প্যাটেল একই ধরনের সাইবার হামলার শিকার হন বলে জানা যায়। তাঁর ব্যক্তিগত ইমেল এবং কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনাতেও একই হ্যাকার দলের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করা হয়েছিল।

সাম্প্রতিক রিপোর্টে আরও দাবি করা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে কর্মরত মার্কিন নৌসেনাদের কাছে অচেনা নম্বর থেকে বার্তা পাঠানো হচ্ছে। সেখানে তাঁদের ওপর নজরদারির কথা বলা হচ্ছে এবং পরিবার সম্পর্কেও তথ্য জানার দাবি করা হচ্ছে। এমনকি হামলার হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পেছনে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে। আমেরিকা ও ইরানের মধ্যে সম্পর্ক আবারও খারাপের দিকে যাচ্ছে। দুই দেশের মধ্যে পাল্টা হুঁশিয়ারির জেরে পশ্চিম এশিয়ায় অস্থিরতা বাড়ছে। এরই মধ্যে এই সাইবার হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories