Saturday, September 5, 2026
30 C
Kolkata

মালদায় বিজেপির বিজয় মিছিলে ব্যবহার হল ‘বুলডোজার’

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজয় উদযাপনে মেতে উঠেছেন বিজেপির কর্মী-সমর্থকেরা। মালদহ জেলার রতুয়ার সামসী এলাকাতেও সেই উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে। তবে এবারের উদযাপনে একটি ভিন্ন চিত্র সামনে এসেছে—মিছিলে ব্যবহার করা হয়েছে প্রতীকী বুলডোজার, যা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সামসীতে বিজেপির পক্ষ থেকে একটি বিজয় মিছিল আয়োজন করা হয়। সেখানে কর্মী-সমর্থকেরা গেরুয়া আবির মেখে আনন্দে নাচে-গানে মাতেন। মিছিলের সঙ্গে বাজানো হচ্ছিল একটি জনপ্রিয় রাজনৈতিক গান, যা আগে অন্য দলের প্রচারে শোনা গিয়েছিল। সেই গানের তালে তালে নারী-পুরুষ নির্বিশেষে সকলে অংশ নেন উৎসবে।

তবে এই আনন্দঘন পরিবেশের মাঝেই বিতর্কের সৃষ্টি হয় বুলডোজারের উপস্থিতি ঘিরে। মিছিলে প্রতীকীভাবে বুলডোজার আনা নিয়ে বিরোধী শিবির প্রশ্ন তোলে। তাদের বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থায় জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। কিন্তু বিজয় উদযাপনে এই ধরনের প্রতীক ব্যবহার কি বাংলার সংস্কৃতির সঙ্গে মানানসই নয়। এই নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

এদিকে বিজেপি রাজ্যে শান্তি প্রতিষ্ঠার কথা বলেছিল, কিন্তু এই ধরনের প্রদর্শন সেই বার্তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। জানা গিয়েছে ,সাধারণ মানুষের মনে ভয় তৈরি করতেই এই ধরনের প্রতীক ব্যবহার করা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয়, এই মিছিলে রতুয়ার পরাজিত বিজেপি প্রার্থীকে দেখা যায়নি, যদিও তাঁর বাড়ি ওই এলাকাতেই। বিষয়টি নিয়েও স্থানীয় স্তরে নানা জল্পনা তৈরি হয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories