Saturday, September 5, 2026
28 C
Kolkata

সর্বশিক্ষা কমিশনে কেন্দ্রের বকেয়া টাকা নিয়ে এখনো উদ্বিগ্ন শিক্ষকরা!

রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে ফের সামনে এসেছে শিক্ষা খাতে আটকে থাকা কেন্দ্রীয় অর্থের প্রসঙ্গ। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সর্বশিক্ষা মিশন এবং মিড ডে মিল প্রকল্পের বরাদ্দ আদৌ মিলবে কি না, তা নিয়েই এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে শিক্ষা মহলে। বিশেষ করে রাজ্যে নতুন সরকার গঠনের সম্ভাবনার পর অনেকেই মনে করছেন, কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক বদলালে এই জট খুলতে পারে।

জানা গিয়েছে, প্রায় তিন বছর ধরে কেন্দ্রের তরফে সমগ্র শিক্ষা মিশন ও পিএম-পোষণ প্রকল্পে বরাদ্দ অর্থ বন্ধ রয়েছে। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি। রাজ্যের ৭৭ হাজারেরও বেশি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলে প্রায় ৮০ লক্ষ ছাত্রছাত্রীর জন্য যে মিড ডে মিল প্রকল্প চালানো হয়, সেই খাতেও টাকার টান পড়েছে বলে অভিযোগ।

কেন্দ্রের দাবি ছিল, স্কুলগুলিতে কেন্দ্রীয় প্রকল্পের নির্দিষ্ট নিয়ম মানা হয়নি। বিশেষ করে কিছু স্কুলের নামের সঙ্গে ‘পিএমশ্রী’ যুক্ত না হওয়াকে কেন্দ্র করেই মতবিরোধ বাড়ে। পাশাপাশি, সমগ্র শিক্ষা মিশনের অধীনে মডেল স্কুল তৈরির বিষয়েও দুই পক্ষের মধ্যে ঐক্যমত হয়নি। রাজ্য সরকার জানায়, যেহেতু এই প্রকল্পগুলিতে রাজ্যও বড় অংশের অর্থ দেয়, তাই শুধুমাত্র কেন্দ্রের নাম ব্যবহার করা ঠিক হবে না।

এই টানাপড়েনের জেরে কয়েক হাজার কোটি টাকার বরাদ্দ আটকে যায়। শিক্ষা দফতরের একাংশের মতে, এর প্রভাব পড়েছে স্কুলের পরিকাঠামো, শিক্ষাসামগ্রী এবং পড়ুয়াদের বিভিন্ন পরিষেবার উপর।

এখন প্রশ্ন উঠছে, রাজ্যে যদি বিজেপি সরকার গঠন করে, তাহলে কেন্দ্রের সঙ্গে এই দূরত্ব কমবে কি না। শিক্ষক সংগঠনের একাংশ আশাবাদী, নতুন পরিস্থিতিতে দ্রুত সমস্যার সমাধান হতে পারে। তাঁদের মতে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই শিক্ষা খাতে বকেয়া অর্থ ফেরানোর বিষয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন। কারণ এই অর্থের সঙ্গে জড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ এবং স্কুলগুলির স্বাভাবিক কাজকর্ম।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories