Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

ভোটের পর অশান্তি রুখতে রাত জেগে পাহারায় নামলেন কোচবিহারের এলাকাবাসীরা

নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসলেও, কোচবিহারের দিনহাটা মহকুমার সিতাই বিধানসভার একটি গ্রাম থেকে উঠে এল এক অন্য ছবি। পুটিমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় নাচিনা বাঁশতলা এলাকায় হিন্দু ও মুসলিম—দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে এগিয়ে এসে শান্তি বজায় রাখার ডাক দিলেন। শুধু তাই নয়, এলাকায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য রাত জেগে পাহারা দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন গ্রামবাসীরা।

স্থানীয়দের কথায়, ভোটের ফল ঘোষণার পর থেকেই আশপাশের কিছু এলাকায় ভাঙচুর ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক কর্মীর বাড়িতে হামলা, জিনিসপত্র নষ্ট করা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে গ্রামেও ভয় ছড়িয়ে পড়ে। বিশেষ করে গুজব ছড়িয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কোথাও বলা হচ্ছিল, এক সম্প্রদায়ের লোক অন্য সম্প্রদায়ের এলাকায় হামলার জন্য জড়ো হচ্ছে। যদিও পরে দেখা যায়, এই খবরগুলির কোনও ভিত্তি নেই।

এই গুজবের জেরে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকেই রাত জেগে থাকতেন, কখন কী ঘটে যায় সেই আশঙ্কায়। শিশু ও মহিলাদের মধ্যেও ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। তবে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন গ্রামের মানুষই। তাঁরা বুঝতে পারেন, ভুয়ো খবরের ফাঁদে পা দিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে জানান, তারা বহুদিন ধরেই মিলেমিশে বসবাস করছেন এবং ভবিষ্যতেও সেই ঐক্য বজায় রাখতে চান। কোনও দুষ্কৃতী যদি এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করে, তাহলে সবাই মিলে তার মোকাবিলা করবেন। এই উদ্দেশ্যে রাত পাহারার উদ্যোগ নেওয়া হয়েছে।

একজন স্থানীয় ধর্মগুরু বলেন, ভাল শক্তির জয়ের জন্য সবাইকে একসঙ্গে থাকতে হবে। গ্রামের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে যে কোনও খারাপ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলেও তিনি জানান। অন্যদিকে, এক মহিলা বাসিন্দা জানান, দিনের তুলনায় রাতের ভয় অনেক বেশি। তাই নিরাপত্তার জন্য সবাই মিলে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় এক শিক্ষকও বলেন, কয়েকদিন ধরে এলাকায় অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে, তবে তা বাইরের কিছু দুষ্কৃতীর কাজ। সাধারণ মানুষ শান্তিতে থাকতে চান এবং কোনও বিভেদ চান না।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories