Saturday, September 5, 2026
28 C
Kolkata

ফিরছে ওয়ার্ক ফ্রম হোম, সোনা কেনাতেও নিষেধাজ্ঞা! দেশবাসীকে আর কী কী করতে বললেন মোদী

বিশ্বজুড়ে যুদ্ধের আবহে দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা ভাণ্ডার বাঁচাতে দেশবাসীকে সংযমী হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তেলেঙ্গানায়ে এক সভায় তিনি জানান জ্বালানি তেল, সোনা ও সারের আমদানিতে প্রচুর বিদেশী মুদ্রা খরচ হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর প্রধান পরামর্শগুলি হলো:

  • যাতায়াতের খরচ ও তেল বাঁচাতে করোনাকালের মতো আবারও সম্ভব হলে বাড়ি থেকে অফিসের কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। যাতায়াতে ব্যক্তিগত গাড়ির বদলে বাস, ট্রেন বা মেট্রো ব্যবহারের অনুরোধ করেছেন।
  • প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন, আগামী এক বছর যেন কেউ নতুন কোনো সোনার গয়না না কেনেন। এমনকি পরিবারের কোনো অনুষ্ঠান থাকলেও সোনা কেনা এড়িয়ে চলতে বলেছেন। এছাড়া বেড়াতে যাওয়ার জন্য বিদেশে না গিয়ে দেশের ভেতরেই কোথাও ঘোরার আর্জি জানিয়েছেন তিনি।
  • রান্নায় তেলের ব্যবহার ১০ শতাংশ কমিয়ে দেওয়ার কথা বলেছেন মোদী। এতে শরীরও ভালো থাকবে আর দেশের টাকাও বাঁচবে।
  • কৃষকদের অনুরোধ করেছেন যেন তাঁরা জমিতে রাসায়নিক সারের ব্যবহার অর্ধেক কমিয়ে দেন এবং প্রাকৃতিক উপায়ে চাষের দিকে নজর দেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “দেশের জন্য শুধু প্রাণ দেওয়াই দেশভক্তি নয়, দেশের সম্পদ বাঁচানোও এক বড় দেশভক্তি।” আন্তর্জাতিক বাজারে জিনিসের দাম বাড়তে থাকায় দেশের ওপর যে চাপ তৈরি হয়েছে, তা কমাতেই তিনি সাধারণ মানুষের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories