Saturday, September 5, 2026
30 C
Kolkata

NEET ২০২৬-এ গুরুতর অনিয়মের অভিযোগ, গেস পেপারের সঙ্গে বহু প্রশ্ন মেলায় প্রশ্ন ফাঁসের আশঙ্কা

সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET ২০২৬-কে ঘিরে ফের বিতর্কের ঝড় উঠেছে। পরীক্ষার পর সামনে এসেছে এমন কিছু তথ্য, যা নিয়ে উদ্বেগে পড়েছেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। অভিযোগ, পরীক্ষায় আসা বহু প্রশ্ন আগেই কিছু পড়ুয়ার কাছে থাকা একটি অনুশীলনী প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। এই ঘটনার পরই প্রশ্ন উঠছে, তবে কি আগেই ফাঁস হয়েছিল আসল প্রশ্ন?ঘটনার সূত্র রাজস্থানের শিকর জেলা। সেখানে বহু ছাত্রছাত্রীর কাছে একটি তথাকথিত ‘গেস পেপার’ বা অনুশীলনের প্রশ্নপত্র ছিল। সাধারণত এই ধরনের প্রশ্নপত্র কোচিং সেন্টারগুলি আগের বছরের ধাঁচ দেখে তৈরি করে, যাতে পরীক্ষার্থীরা সম্ভাব্য প্রশ্ন সম্পর্কে ধারণা পায়। কিন্তু এ ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেই প্রশ্নপত্রের সঙ্গে আসল পরীক্ষার অনেক প্রশ্ন প্রায় একরকম।তদন্তকারী সূত্রের দাবি, মোট ৭২০ নম্বরের পরীক্ষায় প্রায় ৬০০ নম্বরের প্রশ্ন এই গেস পেপারের সঙ্গে মিলে গিয়েছে। শুধু প্রশ্নই নয়, উত্তরগুলির বিকল্পও অনেক ক্ষেত্রে একই ছিল বলে জানা যাচ্ছে। ফলে বিষয়টি নিছক কাকতালীয় নয় বলেই মনে করছেন অনেকেই।আরও চাঞ্চল্যকর তথ্য হল, এই প্রশ্নপত্র পরীক্ষার আগেই বাজারে ঘুরছিল। অভিযোগ, ২০ হাজার থেকে ২ লক্ষ টাকার বিনিময়ে এটি বিক্রি হয়েছে। এমনকি পরীক্ষার আগের রাতেও কিছু জায়গায় প্রায় ৩০ হাজার টাকায় একটি কপি পাওয়া গিয়েছে বলে দাবি।তদন্তে উঠে এসেছে, এক মেডিক্যাল পড়ুয়া প্রথমে এই প্রশ্নপত্র তার পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেয়। সেখান থেকে তা দ্রুত কোচিং সেন্টার, পরামর্শদাতা ও পরীক্ষার্থীদের হাতে পৌঁছে যায়। ওই প্রশ্নপত্রে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজির কয়েকশো প্রশ্ন ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ পরীক্ষায় এসেছে।পরীক্ষা শেষ হওয়ার পর বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়। বর্তমানে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের অগ্রগতির উপর নজর রাখছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সংস্থা জানিয়েছে, তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালে এই পরীক্ষাকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই সময় দেশজুড়ে বিক্ষোভ হয় এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। ফলে এবারের ঘটনাও নতুন করে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিল। এখন সকলের নজর তদন্তের ফলাফলের দিকে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories