Saturday, September 5, 2026
30 C
Kolkata

মোথাবাড়ি কাণ্ডে NIA-কে দু’মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ সুপ্রিম কোর্টের

মালদহ জেলার মোথাবাড়িতে ভোটার তালিকা সংক্রান্ত কাজ করতে গিয়ে বিচারকদের আটকে রাখার ঘটনায় কড়া নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। সোমবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে নির্দেশ দিয়েছে যে, আগামী দুই মাসের মধ্যে এই মামলার তদন্ত শেষ করতে হবে। তদন্ত শেষ হলে দ্রুত চার্জশিট জমা দেওয়ার কথাও বলেছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।

গত এপ্রিল মাসে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মোথাবাড়ি এবং সুজাপুর এলাকা। সেই সময় কালিয়াচক-২ নম্বর ব্লক অফিসের ভেতর সাতজন বিচারককে দীর্ঘক্ষণ আটকে রেখেছিল উত্তেজিত জনতা। এই ঘটনার গুরুত্ব বিচার করে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায়। সোমবার মামলার শুনানিতে এনআইএ তাদের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেয়। তদন্তকারী সংস্থা আদালতকে জানিয়েছে যে, এই ঘটনার মূল চক্রান্তকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

শুনানি চলাকালীন প্রধান বিচারপতি জানতে চান, ধৃতদের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগসূত্র আছে কি না। তিনি স্পষ্ট করে দেন যে, আদালত চায় না এই তদন্ত শুধুমাত্র কাগজকলমেই সীমাবদ্ধ থাকুক। বিচারকদের নিরাপত্তার বিষয়েও আদালত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বর্তমানে বিচারকদের যে নিরাপত্তা দেওয়া হচ্ছে তা বজায় থাকবে। তবে পুলিশ সুপার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি মনে করেন যে কারও আর কোনও প্রাণের ঝুঁকি বা হুমকির আশঙ্কা নেই, তবে নিয়ম মেনে সেই নিরাপত্তা সরিয়ে নেওয়া যাবে। আইন অনুযায়ী দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার লক্ষ্যেই এই সময়সীমা বেঁধে দিয়েছে শীর্ষ আদালত।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories