Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক হত্যা মামলায় নয়া মোড়! তদন্তভার গেল CBI-র কাছে

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করল সিবিআই। রাজ্য পুলিশের সুপারিশ মেনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ অর্থাৎ মঙ্গলবার থেকে এই মামলার দায়িত্ব বুঝে নিয়েছে। সিবিআই সূত্রে জানানো হয়েছে, এই মামলার কিনারা করতে একটি বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ গঠন করা হচ্ছে। কলকাতা জোনের যুগ্ম নির্দেশকের তত্ত্বাবধানে এই দল কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী অভিজ্ঞ আধিকারিকদের এই তদন্তে নিয়োগ করা হবে।

ইতিমধ্যেই এই খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে উত্তরপ্রদেশ ও বিহার থেকে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মায়াঙ্ক মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং। এদের মধ্যে পেশাদার শুটারও রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ধৃতদের উত্তরপ্রদেশের বালিয়া এবং বিহারের বক্সার থেকে পাকড়াও করে রাজ্য পুলিশের সিট। আদালত তাদের ১৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ জানতে পেরেছে যে, খুনের কাজে ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল। বালি টোলপ্লাজায় অনলাইনে টাকা মেটানোর সূত্র ধরেই ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের হদিস পান তদন্তকারীরা।

ঘটনার সূত্রপাত গত ৬ মে রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথকে অতর্কিতে আক্রমণ করে দুষ্কৃতীরা। তাঁর গাড়ির পথ আটকে দুটি বাইকে করে আসা দুষ্কৃতির এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই চন্দ্রনাথের মৃত্যু হয় এবং তাঁর গাড়িচালক গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories