Saturday, September 5, 2026
28 C
Kolkata

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিপন্ন ভারতের অর্থনীতি! দেশবাসীর থেকে সত্যি লুকচ্ছে মোদি, অভিযোগ রাহুল গান্ধীর

পশ্চিম এশিয়ায় চলতে থাকা অশান্ত পরিস্থিতির প্রভাব এবার দেশের অর্থনীতিতেও পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে খরচ কমিয়ে চলার এবং জ্বালানি সাশ্রয়ের পরামর্শ দিয়েছেন। তিনি মানুষকে অপ্রয়োজনে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে বাস বা ট্রেনের মতো সরকারি পরিবহন ব্যবহারের কথা বলেন।প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। দলের নেতা জয়রাম রমেশ দাবি করেছেন, দেশের আর্থিক অবস্থা সরকার যতটা দেখাচ্ছে, বাস্তবে পরিস্থিতি তার থেকেও বেশি উদ্বেগজনক। তাঁর মতে, খুব শীঘ্রই সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপ আসতে পারে। জ্বালানির দাম বৃদ্ধির সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।কংগ্রেসের অভিযোগ, দেশে কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে এবং নতুন বিনিয়োগও তেমন হচ্ছে না। একই সঙ্গে সাধারণ পরিবারের ঋণের বোঝা বাড়ছে। ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন বলে দাবি বিরোধীদের।দলের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক উত্তেজনা চললেও কেন্দ্র আগে থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়নি। তাই এখন সাধারণ মানুষকে সঞ্চয় ও খরচ কমানোর বার্তা দিতে হচ্ছে বলে কংগ্রেসের মত।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories