Saturday, September 5, 2026
30 C
Kolkata

জল খাওয়াকে ঘিরে বিয়ে বাড়িতে দলিত দুই ভাইকে মারধরের অভিযোগ, প্রাণনাশের আশঙ্কার কথা জানালেন আহত শুভম তামটা

উত্তরাখণ্ডের হালদ্বানিতে একটি বিয়ের অনুষ্ঠানে জল খাওয়াকে কেন্দ্র করে দুই দলিত যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে। আহত দু’জনই ভাই—উমেশ তামটা ও শুভম তামটা। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, আর অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদে নেমেছেন স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা।অভিযোগ অনুযায়ী, রবিবার রাতে দেওয়াল মল্লা গ্রামে একটি বিয়েবাড়িতে ডিজে পরিচালনার কাজে গিয়েছিলেন শুভম, তাঁর ভাই উমেশ এবং আরও কয়েকজন আত্মীয়। অনুষ্ঠানের মাঝে রাকেশ আর্য নামে এক আত্মীয় জল খেতে গেলে, বরের পরিবারের কয়েকজন সদস্য তাঁকে প্রশ্ন করতে শুরু করেন কেন তিনি সেখানে গিয়েছেন। এরপরই তাঁকে চড় মারা হয় বলে অভিযোগ।রাকেশ বিষয়টি শুভমকে জানালে, শুভম ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান। সেখানে এক যুবকের সঙ্গে তাঁর বচসা হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপর ওই যুবক তার আত্মীয় ও বন্ধুদের ডেকে এনে শুভমের উপর চড়াও হয়। তাঁকে মারধর করা হয় এবং জাতিগত কটূক্তিও করা হয় বলে দাবি পরিবারের।শুভমকে মুখ ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি এবং তাঁর মেরুদণ্ডে চোট লেগেছে বলে জানা গেছে। ভাইয়ের উপর হামলার খবর পেয়ে উমেশ ঘটনাস্থলে গেলে তাকেও আক্রমণ করা হয়। তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। উমেশ জানান, তাঁকে লোহার রড দিয়ে মারা হয় এবং একসময় শ্বাসরোধ করারও চেষ্টা করা হয়। পরে কয়েকজন এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন।এই ঘটনার পর উমেশ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে খুনের চেষ্টা ও তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন প্রতিরোধ আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিক এফআইআর দায়ের করেনি।ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষজন থানার সামনে বিক্ষোভ দেখান এবং দ্রুত গ্রেফতারের দাবি তোলেন। অন্যদিকে, অভিযুক্ত পক্ষও পাল্টা অভিযোগ করেছে যে তাদের পরিবারের এক মহিলা আহত হয়েছেন।পুলিশ জানিয়েছে, তারা পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। দুই পক্ষের বক্তব্য নেওয়া হয়েছে এবং চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই ঘটনা শুধুমাত্র ব্যক্তিগত বিবাদের ফল, নাকি এর পিছনে জাতিগত বিদ্বেষ কাজ করেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories