Saturday, September 5, 2026
28 C
Kolkata

রেকর্ড পতনের ঝড়ে ডলার প্রতি ৯৭ ছুঁইছুঁই ভারতীয় মুদ্রা, কাঁপছে শেয়ার বাজার

আন্তর্জাতিক বাজারের অস্থিরতার জেরে ভারতীয় মুদ্রার মূল্যে রেকর্ড পতন ঘটল। সোমবার বাজার খুলতেই মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম কমে দাঁড়ায় ৯৬.২৫ টাকা। একদিনেই টাকার দাম ৪৪ পয়সা কমেছে, যা এযাবৎকালের সর্বকালীন রেকর্ড নিম্নগামী সূচক। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের চড়া দামের কারণেই ভারতীয় মুদ্রার ওপর এই বিপুল চাপ তৈরি হয়েছে। টাকার পাশাপাশি দেশের শেয়ার বাজারেও এদিন বড় বিপর্যয় দেখা গিয়েছে।

এর আগে গত ৪ মার্চ মধ্যপ্রাচ্যের সংকটের ধাক্কায় টাকার দাম প্রথমবার ৯২ টাকার গণ্ডি পার করেছিল। এরপর থেকে টানা পতন বজায় ছিল। গত ১২ ই মে ডলার পিছু টাকার দাম ৯৫.৫৮ টাকায় পৌঁছালেও, সোমবারের পতনে তা সব রেকর্ড ভেঙে দেয়। বিশ্লেষকদের একাংশ জানাচ্ছেন, ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে ভারতের আমদানির ওপর। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) ইতিমধ্যেই সক্রিয় পদক্ষেপ করতে শুরু করেছে।

অন্যদিক, বিশ্ববাজারের এই নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও। সোমবার সকালে লেনদেন শুরু হতেই সেনসেক্স প্রায় ৯৫০ পয়েন্ট পড়ে যায়। একই সাথে ধস নামে নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতেও। অবশ্য বেলার দিকে বাজার কিছুটা ঘুরে দাঁড়ায়। বেলা পৌনে এগারোটা নাগাদ বিএসই সেনসেক্স প্রায় ৬৪৫ পয়েন্ট বা ০.৮৬ শতাংশ কমে দাঁড়ায় ৭৪,৫৯২.৯৯ পয়েন্টে। নিফটি ২০৬.৩০ পয়েন্ট কমে অবস্থান করছিল ২৩,৪৩৭.২০ পয়েন্টে এবং ব্যাঙ্ক নিফটি ১.২৮ শতাংশ বা প্রায় ৬৮৫ পয়েন্ট পড়ে গিয়ে ৫৩,০২৪.৭৫ পয়েন্টে ট্রেড করছিল। বিনিয়োগকারীরা আপাতত বাজারের পরবর্তী পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories