Saturday, September 5, 2026
28 C
Kolkata

মহিলাদের ফ্রি বাস পরিষেবা থেকে সপ্তম বেতন কমিশন, রাজ্য মন্ত্রিসভায় একগুচ্ছ বড় সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর পড়ল। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল জানান, রাজ্যের প্রশাসনিক ও সামাজিক ক্ষেত্রে বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়ার বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হল, আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত। রাজ্য সরকারের দাবি, এই উদ্যোগের ফলে কর্মজীবী ও সাধারণ মহিলাদের দৈনন্দিন যাতায়াতে আর্থিক চাপ অনেকটাই কমবে।

এছাড়াও নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের অধীনে ‘অন্নপূর্ণা যোজনা’ চালুর ব্যাপারেও সম্মতি দেওয়া হয়েছে। প্রকল্পের মাধ্যমে কোন কোন শ্রেণির মানুষ সরাসরি সুবিধা পাবেন, তা পরে বিস্তারিত জানানো হবে বলে সূত্রের খবর।

রাজ্য সরকারি কর্মচারীদের জন্যও বড় ঘোষণা করা হয়েছে। কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার উদ্দেশ্যে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু সরকারি দপ্তরই নয়, বিভিন্ন বোর্ড, নিগম, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সংস্থার কর্মীরাও এই কমিশনের আওতায় আসবেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে, ধর্মীয় শ্রেণিবিভাগের ভিত্তিতে চালু থাকা কয়েকটি সহায়তামূলক প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় থাকা এই প্রকল্পগুলি চলতি মাস পর্যন্ত কার্যকর থাকবে। আগামী মাস থেকে সেগুলি আর চালু থাকবে না বলে জানানো হয়েছে। তবে কোন কোন প্রকল্প বন্ধ হচ্ছে, সে বিষয়ে পরে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এদিন সংরক্ষণ সংক্রান্ত বিষয়েও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণ তালিকা এবং সংরক্ষণের হার নতুন করে খতিয়ে দেখা হবে। পাশাপাশি উপ-শ্রেণিভাগের বর্তমান ব্যবস্থা বাতিলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী নতুন করে সমীক্ষা চালিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে সূত্রের খবর।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories