Saturday, September 5, 2026
28 C
Kolkata

তৃণমূল সাংসদ কাকলিকে ঘিরে নতুন রহস্য! পদ হারিয়েও মিলল কেন্দ্রের নিরাপত্তা

লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে অপসারিত হওয়ার পর এবার কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন বারাসতের সাংসদ ডা. কাকলি ঘোষদস্তিদার। সূত্রের খবর, ১৮ মে থেকে তাঁকে সিআইএসএফ (CISF) নিরাপত্তা দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে জোর জল্পনা শুরু হয়েছে।

২০০৯ সাল থেকে টানা সাংসদ কাকলি ঘোষদস্তিদার ছাত্রজীবন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত নেত্রী হিসেবে পরিচিত। তবে গত ১৫ মে কালীঘাটে দলীয় বৈঠকের পর লোকসভায় দলের মুখ্য সচেতকের পদ থেকে তাঁকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়। এই সিদ্ধান্তের ২৪ ঘণ্টার মধ্যেই ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন কাকলি। তিনি লেখেন, ১৯৭৬ সাল থেকে পরিচয় এবং ১৯৮৪ সাল থেকে পথ চলা শুরু। চার দশকের আনুগত্যের জন্য তিনি আজ পুরস্কৃত হলেন। কারও নাম না নিলেও তাঁর এই ক্ষোভপ্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল।

এরই মধ্যে তাঁর ছেলেও দলের নিষ্ক্রিয়তা নিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছিলেন। ফলে সাংসদের রাজনৈতিক অবস্থান নিয়ে এমনিতেই চর্চা চলছিল, যা কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার খবরে আরও গতি পেল। তবে এই প্রসঙ্গে বিতর্ক এড়িয়ে কাকলি ঘোষদস্তিদার জানান যে এই বিষয়ে তাঁর কিছু জানা নেই। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও এখনও কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories