Saturday, September 5, 2026
30 C
Kolkata

সোনা পাপ্পু কাণ্ডে ইডির বড় পদক্ষেপ! কলকাতা থেকে কান্দি, তল্লাশিতে তোলপাড়

সোনা পাপ্পু মামলার তদন্তে সক্রিয়তা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকাল থেকে কলকাতা ও মুর্শিদাবাদের একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কসবা, চক্রবেড়িয়া এবং রয়েড স্ট্রিটের পাশাপাশি মুর্শিদাবাদের কান্দিতে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের প্রাসাদোপম বাড়িতেও হানা দিয়েছে ইডি।

চক্রবেড়িয়ায় সোনা পাপ্পুর ঘনিষ্ঠ ব্যবসায়ী অতুল কাটারিয়া এবং কসবায় এক পুলিশ সাব-ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি চলছে। অন্য দিকে, কান্দিতে শান্তনুর বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তালা ভেঙে ঢোকেন আধিকারিকেরা। পরিবার সূত্রে জানা গেছে, কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বোন কান্দি পুরসভার সহকারী পুরপ্রধান। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাত্র পাঁচ-ছয় বছরে জরাজীর্ণ বাড়ি বদলে এই বিপুল সম্পত্তি বানিয়েছেন তিনি।

গত সোমবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে গ্রেফতার করে ইডি। আদালতের শুনানিতে তদন্তকারীরা জানান, ভয় দেখিয়ে কম দামে জমি ও সম্পত্তি হস্তগত করার একটি চক্র চালাতেন পাপ্পু। এই চক্রে বেহালার ব্যবসায়ী জয় কামদার এবং পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাসও জড়িত ছিলেন। পাপ্পু মূলত তাঁদের হয়েই সিন্ডিকেটের কাজ সামলাতেন। বর্তমানে আগামী ২৮ মে পর্যন্ত ইডি হেফাজতে রয়েছেন সোনা পাপ্পু। সেই সূত্র ধরেই এই নতুন তল্লাশি অভিযান।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories