Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ফের ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তি রাম রহিমের, ছ’বছরে ১৬ বার জেলমুক্তি ঘিরে প্রশ্নের মুখে হরিয়ানা সরকার

ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিমকে ফের প্যারোলে মুক্তি দিয়েছে হরিয়ানা সরকার। এবার তাঁকে ৩০ দিনের জন্য জেলের বাইরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। আগামী ২৪ জুনের মধ্যে তাঁকে আবার জেলে ফিরতে হবে বলে জানা গিয়েছে। তবে বারবার তাঁর প্যারোলে মুক্তি পাওয়া নিয়ে নতুন করে রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্ক শুরু হয়েছে।মঙ্গলবার হরিয়ানা সরকারের অনুমতির পর রোহতকের সুনারিয়া জেল থেকে বেরিয়ে আসেন রাম রহিম। সেখান থেকে তিনি সরাসরি সিরসায় ডেরা সচ্চা সৌদার সদর দফতরের উদ্দেশে রওনা দেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সিরসা জেলাশাসকের অনুমতির পরই তাঁকে সেখানে থাকার ছাড়পত্র দেওয়া হয়েছে।ডেরার আইনজীবী জিতেন্দ্র খুরানা জানিয়েছেন, নিয়ম মেনেই রাম রহিম প্যারোল পেয়েছেন। তাঁর দাবি, আইনের অধীনে একজন বন্দির যে অধিকার থাকে, সেই নিয়ম অনুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, এতবার প্যারোল পাওয়ার ঘটনায় সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে। বিশেষ করে গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত একজন ব্যক্তিকে বারবার জেলের বাইরে থাকার সুযোগ দেওয়া নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।২০১৭ সালে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে আদালত রাম রহিমকে দোষী সাব্যস্ত করে। সেই মামলায় তাঁর ২০ বছরের কারাদণ্ড হয়। একই সঙ্গে সাংবাদিক রামচন্দর ছত্রপতির খুনের মামলাতেও তাঁর নাম জড়ায়। ওই মামলাতেও আদালত তাঁকে দোষী বলে ঘোষণা করে। এছাড়াও ২০০২ সালের একটি খুনের মামলায়ও তিনি অভিযুক্ত ছিলেন। যদিও পরে হাই কোর্ট সেই মামলায় তাঁকে খালাস দেয়। তবুও অন্য মামলায় সাজা হওয়ায় তিনি এখনও জেলবন্দি।২০১৭ সালের ২৫ অগস্ট পঞ্চকুলার সিবিআই আদালত তাঁকে দোষী সাব্যস্ত করার পর থেকেই তিনি সুনারিয়া জেলে রয়েছেন। কিন্তু তারপর থেকে একাধিকবার প্যারোলে মুক্তি পেয়েছেন ডেরাপ্রধান। কখনও একদিনের জন্য, কখনও ২১ দিন, আবার কখনও ৪০ বা ৫০ দিনের জন্য তাঁকে জেলের বাইরে থাকার অনুমতি দেওয়া হয়েছে।চলতি বছরের জানুয়ারিতেও তিনি ৪০ দিনের প্যারোলে মুক্তি পেয়েছিলেন। তার কয়েক মাসের মধ্যেই আবার ৩০ দিনের জন্য তাঁকে ছাড়া হয়েছে। এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিও প্রশ্ন তুলতে শুরু করেছে। তাঁদের অভিযোগ, বিশেষ রাজনৈতিক সুবিধা পাচ্ছেন ডেরাপ্রধান।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories