Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

বিজেপির দিকে পা বাড়িয়ে তৃণমূলের ৫০ বিধায়ক ও ২০ সাংসদ! সৌমিত্রর বিস্ফোরক দাবি

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর এবার তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে এক চরম বিস্ফোরক দাবি করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর দাবি, রাজনৈতিক দল হিসেবে তৃণমূলের অস্তিত্বই আর থাকবে না। শাসক শিবিরের প্রায় ৫০ জন বিধায়ক এবং ২০ জন সাংসদ এখন বিজেপিতে যোগ দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে আছেন। দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব সবুজ সংকেত দিলেই এই বিপুল সংখ্যক জনপ্রতিনিধি তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেবেন বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন, কেন্দ্রীয় নেতৃত্ব একবার অনুমতি দিলেই তৃণমূল দলটা পুরোপুরি ফাঁকা হয়ে যাবে। দলের শীর্ষ নেতৃত্বের ওপর বীতশ্রদ্ধ হয়েই ৫০ জন বিধায়ক ও ২০ জন সাংসদ দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই মন্তব্যের পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তীব্র ভাষায় আক্রমণ করেন সৌমিত্র। তাঁকে ‘পাপী’ বলে কটাক্ষ করে তিনি বলেন, পাপীদের শাস্তি পেতেই হবে এবং খুব দ্রুত তারা জেলে যাবে। যদিও সৌমিত্র খাঁর এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় এই বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন।

তবে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর তৃণমূলের ভেতরে যে চরম অস্বস্তি তৈরি হয়েছে, তা স্পষ্ট। ইতিমধ্যেই বারাসাতের প্রবীণ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। তার ওপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে কাকলিদেবী সহ একাধিক বিরোধী বিধায়কের উপস্থিতি জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে মন্ত্রী নিশীথ প্রামাণিকের প্রশাসনিক বৈঠকেও তৃণমূলের ১৩ জন বিধায়ক হাজির হয়ে নতুন সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রাজ্যজুড়ে বিভিন্ন পুরসভায় কাউন্সিলর ও পুরপ্রধানদের গণ-ইস্তফা এবং নেতাদের বিরুদ্ধে দুর্নীতির ভুরিভুরি অভিযোগে তৃণমূল এখন ব্যাকফুটে। এই টালমাটাল পরিস্থিতির মাঝেই বিজেপি সাংসদের এই দলবদলের দাবি রাজ্যের রাজনীতিতে নতুন আলোড়ন তৈরি করেছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories