Saturday, September 5, 2026
28 C
Kolkata

গুজরাতে এক ফোঁটা জলের জন্য হাহাকার! তীব্র জল সংকটে কাঠগড়ায় ‘গুজরাত মডেল’

লোকসভা ভোটের বড় ধাক্কার পর এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাতের বেহাল দশা আন্তর্জাতিক মঞ্চে ফাঁস হয়ে গেল। গুজরাতে দেখা দিয়েছে তীব্র জল সংকট। এক ফোঁটা পানীয় জলের জন্য সেখানকার গ্রামীণ এলাকার মহিলাদের প্রায় ৪৫ ফুট গভীর শুকনো কুয়োর দেওয়ালে জীবনের ঝুঁকি নিয়ে নামতে হচ্ছে। কুয়োর একদম নীচে নেমে বালি-মাটি খুঁড়ে যেটুকু জল মিলছে, তা সংগ্রহ করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন গ্রামবাসীরা। বিজেপি সরকারের বহুল প্রচারিত ‘গুজরাত মডেল’ এবং ঘরে ঘরে পাইপ লাইনে জল পৌঁছে দেওয়ার ফাঁকা দাবির আসল কঙ্কালসার রূপটি এবার বিশ্বমঞ্চে চলে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মোদি রাজ্যের এই ভয়াবহ জলকষ্টের ছবি ও ভিডিও প্রকাশিত হতেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে, যা দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক।

তীব্র গরমে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। এর সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে জলের হাহাকার। আশ্চর্যের বিষয় হলো, গুজরাতের যে ভালসাদ জেলাকে বেশি বৃষ্টির কারণে ‘গুজরাতের চেরাপুঞ্জি’ বলা হয়, এবার বিজেপির অপশাসনে ও পরিকল্পনার অভাবে সেখানেও তীব্র খরা পরিস্থিতি। ভালসাদের কাপরাদা তালুকের বেরাসতা ফালিয়া গ্রামে প্রায় বারোশো মানুষের বাস। সরকারি খাতায় এখানে আটটি কুয়ো থাকলেও বর্তমানে সবকটিই জলশূন্য। বাধ্য হয়ে মহিলারা মই বা দড়ি ছাড়াই কুয়োর বিপজ্জনক দেওয়াল বেয়ে নীচে নামছেন। কুয়োর ফাটল থেকে ফোঁটা ফোঁটা জল সংগ্রহ করতে গিয়ে অনেক মহিলা হাত ফসকে নীচে পড়ে জখমও হয়েছেন। স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ।

অথচ, এই প্রত্যন্ত এলাকায় পানীয় জল সরবরাহের জন্য গুজরাতের বিজেপি সরকার ৫৮৬ কোটি টাকা খরচ করে একটি বিশাল জলপ্রকল্প চালু করেছিল। কাগজে-কলমে প্রতিটি বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার ঢাক পেটানো হলেও গ্রামবাসীরা জানিয়েছেন, আজ পর্যন্ত সেই ট্যাপ দিয়ে এক ফোঁটা জলও পড়েনি। রক্ষণাবেক্ষণের অভাবে বহু পাইপ ও ট্যাপে ইতিমধ্যে জং ধরে গেছে। অর্থাৎ, কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ যে স্রেফ দুর্নীতি আর লুটপাটের খেলায় শেষ হয়েছে, তা স্পষ্ট। পরিস্থিতি সামাল দিতে ভালসাদের জেলা উন্নয়ন আধিকারিক অতিরাজ চাপলোট জানিয়েছেন যে, আপদকালীন ব্যবস্থা হিসেবে জলের ট্যাঙ্কার পাঠানো হচ্ছে, যা আসলে সমুদ্রের মধ্যে এক ফোঁটা শিশিরের মতো।

শুধু গুজরাতেই নয়, তীব্র জলসংকট দেখা দিয়েছে আরেক বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের ইন্দোর শহরেও। জলের দাবিতে সেখানে রাজওয়াড়া এলাকায় মাটির কলসি ভেঙে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারির অভিযোগ, ইন্দোর পুরনিগম পানীয় জলের ব্যবস্থা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতায় শহরের ৯০ শতাংশ ভূগর্ভস্থ জল এখন দূষিত হয়ে পড়েছে। সব মিলিয়ে, তীব্র গরমের মধ্যে পানীয় জলের এই চরম হাহাকার আর বিজেপির উদাসীনতা আমজনতার ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories