Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে গেল পুরুষের অ্যাকাউন্টে! নদিয়ার গ্রামীণ চিকিৎসকের ব্যাঙ্ক ব্যালেন্স দেখে তোলপাড় এলাকা

বিজেপি সরকারের চটকদার প্রচার আর আসল কাজের ফাঁকফোকর এবার হাতেনাতে ধরা পড়ল নদিয়ায়। রাজ্যে ঢালাও প্রচার করে মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’ চালুর পরেই দেখা গেল এক চরম কেলেঙ্কারি। মহিলাদের প্রাপ্য টাকা এবার ঢুকে গেল এক পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে! ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে বড় বড় কথা বলা বিজেপি নেতাদের রাজত্বে এবার খোদ ‘পুরুষ অন্নপূর্ণা’র খোঁজ মেলায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

নদিয়ার ভীমপুর থানার চাঁদপুর গ্রামের বাসিন্দা সঞ্জিত বিশ্বাস পেশায় একজন গ্রামীণ চিকিৎসক। তিনি সরকারি বৃদ্ধভাতার প্রাপক। নিয়মমাফিক নিজের বার্ধক্যভাতার টাকা তুলতে তিনি যখন স্থানীয় ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে যান, তখনই চক্ষু চড়কগাছ হয় তাঁর। ব্যাঙ্ক কর্মী তাঁকে জানান, বার্ধক্যভাতার পাশাপাশি তাঁর অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’ খাতের ৩ হাজার টাকাও জমা হয়েছে। ঘটনায় হতবাক স্বয়ং সঞ্জিতবাবুও। তিনি স্পষ্ট জানান, এই প্রকল্পের জন্য তিনি কোনওদিন আবেদনই করেননি। তাহলে টাকা এল কোথা থেকে? বিজেপি সরকারের চরম গাফিলতি ও পরিকল্পনাহীনতার কারণে এই টাকা তাঁর অ্যাকাউন্টে চলে এসেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

সঞ্জিতবাবু সততার পরিচয় দিয়ে বলেন, “আমি শুধু আমার প্রাপ্য বৃদ্ধভাতার টাকাই তুলেছি, অন্নপূর্ণার টাকা ছুঁইনি। কীভাবে এই টাকা এল জানি না। আমি পঞ্চায়েত প্রধানকে জানিয়ে এই টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে দেব।” এদিকে এই ঘটনায় এলাকায় চরম হুলস্থুল পড়ে গেছে। স্থানীয় মানুষের অভিযোগ, নির্বাচনের আগে ভোট বৈতরণী পার হতে তাড়াহুড়ো করে প্রকল্প ঘোষণা করেছে বিজেপি। কোনওরকম সঠিক তথ্যভাণ্ডার বা পরিকাঠামো না বানিয়েই এই যোজনা চালুর নামে আসলে প্রহসন চলছে। ডিজিটাল ইন্ডিয়ার বুলি আওড়ানো দলের এই চরম অব্যবস্থাপনা ও প্রযুক্তিগত গলদের কারণে আসল যোগ্য মহিলারা বঞ্চিত হচ্ছেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বাংলার সচেতন নাগরিকরা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories