Sunday, October 18, 2026
25 C
Kolkata

ট্রাম্পের নতুন বিলে ভারতের উপর ১০০% পর্যন্ত শুল্কের সম্ভাবনা, তালিকায় আরও চার দেশ

রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির বিরুদ্ধে আবারও কড়া অবস্থান নিতে পারে আমেরিকা। মার্কিন সেনেটে একটি নতুন নিষেধাজ্ঞা বিলের প্রস্তাব আনা হয়েছে। সেখানে বলা হয়েছে, রাশিয়ার কাছ থেকে তেল কিনছে এমন পাঁচটি দেশের পণ্যের উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক বসানো যেতে পারে। হোয়াইট হাউসও এই প্রস্তাবকে সমর্থন করেছে। সব ঠিক থাকলে অগস্টের আগেই বিলটি পাশ হতে পারে।

মঙ্গলবার এই প্রস্তাবের কথা জানান মার্কিন সেনেটর রিচার্ড ব্লুমেনথাল। তাঁর বক্তব্য, রাশিয়ার তেল আমদানি করা প্রধান দেশগুলিকে লক্ষ্য করেই এই বিল তৈরি হয়েছে। যদিও কিছু ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রস্তাবিত তালিকায় রয়েছে ভারত, চিন, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং আজ়েরবাইজান। শুধু তেল নয়, রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস কেনা দেশগুলির বিরুদ্ধেও পদক্ষেপের কথা ভাবা হচ্ছে।

এর আগে গত বছর রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম একটি বিল এনেছিলেন। সেখানে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলির পণ্যের উপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর প্রস্তাব ছিল। যদিও সেই বিল কার্যকর হয়নি। এবার তারই সংশোধিত রূপ সামনে এসেছে।

মার্কিন সেনেটের একাধিক সদস্য এই নতুন বিলের পক্ষে সমর্থন জানিয়েছেন। ফলে এটি কংগ্রেসে পাশ হওয়ার সম্ভাবনাও বাড়ছে।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের আগের শুল্কনীতি নিয়ে মার্কিন আদালত আপত্তি জানিয়েছিল। জাতীয় জরুরি অবস্থার আইন ব্যবহার করে বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক চাপানো বেআইনি বলে আদালত মন্তব্য করেছিল। সেই পরিস্থিতির মধ্যেই ভারত-সহ কয়েকটি দেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের উদ্যোগ ঘিরে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories