Wednesday, September 2, 2026
28 C
Kolkata

একুশের মঞ্চে নকল ঠেকাতে ‘আসল’ তৃণমূলের বিশেষ ব্যাজ! জমায়েত বাড়াতে নতুন কৌশল ঋতব্রতদের

একুশে জুলাইয়ের কর্মসূচিকে ঘিরে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরেই প্রস্তুতি জোরকদমে চলছে। এবার সমাবেশে আসা কর্মীদের জন্য বিশেষ ব্যাজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঋতব্রত শিবির। তাঁদের দাবি, এই পরিচয়পত্র থাকলে কর্মীদের আলাদা করে চেনা যাবে এবং যাতায়াতের পথে সমস্যায় পড়তে হবে না।

জানা গিয়েছে, জেলার পাশাপাশি কলকাতার বিভিন্ন এলাকা থেকেও যে কর্মীরা গান্ধীমূর্তির পাদদেশে আসবেন, তাঁদের এই ব্যাজ দেওয়া হবে। শুক্রবার বিধানসভায় এক বৈঠকে বিধায়ক ও জেলা নেতৃত্বের হাতে ব্যাজ তুলে দেওয়া হয়। পাশাপাশি একুশের কর্মসূচির প্রস্তুতি এবং সাংগঠনিক কৌশল নিয়েও আলোচনা হয়েছে।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অরূপ রায়, ফিরহাদ হাকিম-সহ একাধিক নেতা নিয়মিত বৈঠক করছেন। তাঁদের লক্ষ্য, সমাবেশে বড় জমায়েত করা এবং নিজেদের শক্তি তুলে ধরা।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরও একুশের কর্মসূচিকে সফল করতে প্রস্তুতি চালাচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী, মমতা শিবিরের সভাস্থলে জমায়েতের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা রয়েছে। তবে গান্ধীমূর্তির কর্মসূচিতে এমন কোনও নির্দিষ্ট বাধা নেই বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, দুই পক্ষই একুশে জুলাইকে নিজেদের সাংগঠনিক ক্ষমতা প্রদর্শনের সুযোগ হিসেবে দেখছে। একদিকে ঋতব্রত শিবির ব্যাজ ও কর্মী সংগঠনের মাধ্যমে নিজেদের উপস্থিতি বাড়াতে চাইছে, অন্যদিকে কালীঘাট শিবিরও কর্মী সমর্থকদের বড় সংখ্যায় হাজির করার পরিকল্পনা করছে।

Hot this week

আইনি প্যাঁচে NCPI-র ২০ জন সাংসদ, শেষ ভরসা কি ‘ঋতব্রত তৃণমূল’! কাকলির ফেসবুক পোস্টে বাড়ছে জল্পনা

সাম্প্রতিক একটি সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের তীব্র সমালোচনা...

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার! ৫ সেপ্টেম্বর দিল্লিতে পথে নামছে না সিজেপি

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে যে মিছিল...

আত্মহত্যা মমতা ব্যানার্জীর ভাইঝির! চাকরিহারা বৃষ্টির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য

রামপুরহাটের কুসুম্বা গ্রামে মঙ্গলবার উদ্ধার হল বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত...

Topics

৪.৩৬ লক্ষের হিসাব মেলাতে গিয়ে হদিশ ৭.৪ কোটির জাল নোটের!

উত্তরপ্রদেশের সাহারানপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) একটি কারেন্সি চেস্টে...

দিল্লির SIR খসড়া ভোটার তালিকা থেকে বাদ ৪৭.৭ লক্ষ নাম, ভোটার কমে হতে পারে ৯৭.৫ লক্ষ!

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের কাজ ঘিরে বড় তথ্য সামনে...

Related Articles

Popular Categories