Sunday, September 6, 2026
28 C
Kolkata

‘নির্লজ্জ, নেতামন্ত্রীরা কি নিজেদের ভগবান ভাবছেন?’ ককরোচ জনতা পার্টিকে সমর্থন জানিয়ে সরব অরিজিৎ সিং

রাজনীতি নিয়ে সাধারণত প্রকাশ্যে মন্তব্য করেন না গায়ক অরিজিৎ সিং। তবে গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে নিজের মত জানাতে তিনি পিছিয়ে থাকেন না। এবার দিল্লিতে নিট পরীক্ষা নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সমর্থনে সরব হলেন তিনি।

সোমবার ‘ককরোচ জনতা পার্টি’র সংসদ অভিযান ঘিরে দিল্লিতে উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারীদের সরাতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে। সেই ঘটনার ছবি ও ভিডিও সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেন অরিজিৎ।

নিজের এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টে তিনি লেখেন, “উর্দি পরে গুণ্ডামি করা হচ্ছে।”এরপর তিনি প্রশ্ন তোলেন, “ছাত্রছাত্রীদের এভাবে মারা হচ্ছে কেন? দিল্লি পুলিশের কি কোনও লজ্জা নেই? নেতামন্ত্রীরা কি নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করেছেন? ”পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, “সবকিছুর হিসাব মানুষ রাখে। পরিবর্তনই একমাত্র সত্য।

শুধু অরিজিৎ নন, এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন শাবানা আজমি, জিনাত আমান, অপর্ণা সেন এবং অনুরাগ কাশ্যপ-সহ বহু পরিচিত ব্যক্তিত্ব। ফলে এই ইস্যু এখন জাতীয় স্তরেও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories