Saturday, October 10, 2026
27 C
Kolkata

মদ্যপানের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ট্রেনে এক মাদ্রাসা ছাত্রকে মারধরের অভিযোগ উঠল যোগী রাজ্য উত্তরপ্রদেশে!

উত্তরপ্রদেশে ট্রেনের মধ্যে এক মাদ্রাসা ছাত্রকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মদ্যপ কয়েকজন যাত্রী ওই তরুণকে বার বার মদ্যপ খাওয়ার জন্য চাপ দেন। তিনি রাজি না হওয়ায় প্রথমে আসন বদল করেন। পরে অন্য কামরায় চলে গেলেও রেহাই মেলেনি। ঘটনাটি মীরট থেকে দেওবন্দ যাওয়ার পথে ঘটেছে বলে জানা গিয়েছে।

মুনতাজির নামে ওই ছাত্র দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেন। মীরট থেকে ট্রেনে উঠে তিনি নিজের মতো করে বসেছিলেন। কিছুক্ষণ পর কয়েকজন যাত্রী তাঁর কাছে এসে মদ্যপ খাওয়ার প্রস্তাব দেন। মুনতাজির সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর তাঁকে বার বার একই কথা বলা হলে তিনি নিজের জায়গা পরিবর্তন করেন।

অভিযোগ, ওই ব্যক্তিরা তাঁকে অনুসরণ করে পাশের কামরায় পৌঁছে যান। সেখানে তাঁকে উদ্দেশ করে অশালীন ভাষায় কথা বলা হয়। পরিস্থিতি বুঝতে পেরে মুনতাজির ফের সরে যাওয়ার চেষ্টা করেন। তখনই তাঁকে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। পরে তাঁকে জোর করে খতৌলি স্টেশনে নামিয়ে দেওয়া হয়। তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন এবং নগদ টাকাও নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনার পাশাপাশি চলতি বছরের এপ্রিল মাসের একটি ঘটনাও সামনে এসেছে। সিওয়ান, বিহারের বাসিন্দা ৩০ বছরের মাওলানা তৌসিফ রাজা মাজহারি পেশায় ইমাম ও মাদ্রাসার শিক্ষক ছিলেন। তাজুশ শরিয়ার উরসে যোগ দিতে তিনি বেরেলি গিয়েছিলেন। ফেরার পথে বেরেলি রেলস্টেশনের কাছে তাঁকে কয়েকজন যাত্রী মারধর করে চলন্ত ট্রেন থেকে ফেলে দেন বলে অভিযোগ।

তাঁর স্ত্রী তাবাসসুম খাতুনের দাবি, হামলার সময় ভয় পেয়ে স্বামী তাঁকে ভিডিও কল করেছিলেন। অভিযুক্তরা তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ তুলেছিল। নিজের পরিচয় বোঝাতে তিনি সঙ্গে থাকা বই ও ব্যাগ দেখিয়েছিলেন এবং নিজেকে শিক্ষক বলে জানিয়েছিলেন। স্ত্রী ফোনের মাধ্যমে সাহায্যের জন্য চিৎকার করলেও আশপাশের কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ।

পরে গুরুতর আহত অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরপর এই ধরনের অভিযোগ সামনে আসায় ট্রেনে যাত্রীদের নিরাপত্তা এবং সহযাত্রীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে পরিচয় বা পোশাকের কারণে কোনও যাত্রীকে হেনস্থা করা হচ্ছে কি না, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। দুই ঘটনাতেই নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Hot this week

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, পাল্টা তাঁর মন্তব্য নিয়েও তদন্ত! ‘ছেড়ে দেওয়ার পাত্র নই’, হুঁশিয়ারি শুভেন্দুর

প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে রাজ্য...

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

Topics

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

‘ককরোচ’ অভিযান ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোতায়েন হতে পারে ২৫ হাজার আধাসেনা

রাজধানী দিল্লিতে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা...

আমেরিকায় গ্রিন কার্ডে বড় বাধা! TCS, Infosys-সহ একাধিক সংস্থার উপর নিষেধাজ্ঞা, চাপে ভারতীয় IT কর্মীরা

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন, এমন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের...

বিনিয়োগ বাড়াতে স্থিতিশীল পরিবেশ গড়ছে সরকার: দাবি বাংলাদেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে যাচ্ছে জাপানের টয়োটা তুশো...

Related Articles

Popular Categories