Wednesday, August 26, 2026
29 C
Kolkata

অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে শিলিগুড়িতে মন্ত্রীর স্টিকার ‘অন্নপূর্ণা’ প্রাপকদের

‘অন্নপূর্ণা যোজনা’র টাকা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযোগ ও ক্ষোভের মধ্যে শিলিগুড়িতে নতুন উদ্যোগ নিলেন পর্যটনমন্ত্রী তথা বিধায়ক শংকর ঘোষ। প্রকল্পের সুবিধা মহিলারা ঠিকমতো পাচ্ছেন কি না, তা জানতে তিনি নিজেই বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিলেন।

অন্যদিকে, যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের বিধায়ক কার্যালয়ে যোগাযোগ করতে বলেছেন শংকর। তাঁর দাবি, কোনও যোগ্য মহিলা যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন, তা নিশ্চিত করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

প্রতি বুথের এলাকায় গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন শংকর। তাঁদের কাছে জানতে চান, অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে কি না। যাঁরা টাকা পাওয়ার কথা জানিয়েছেন, তাঁদের বাড়ির সামনে ‘অন্নপূর্ণা যোজনা গর্বিত প্রাপক’ লেখা স্টিকার লাগিয়ে দেন তিনি।

বিধায়কের বক্তব্য, তাঁর ‘সেবা কেন্দ্র’-এ জমা পড়া আবেদনগুলি নিয়মিত নারী ও শিশু কল্যাণ দফতরে পাঠানো হচ্ছে। যোগ্য আবেদনকারীদের দ্রুত প্রকল্পের আওতায় আনার জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

শংকর ঘোষ জানিয়েছেন, বর্তমানে শিলিগুড়ি শহরে প্রায় ৩২ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। তবে প্রায় সাড়ে ৩ হাজার আবেদন এখনও খতিয়ে দেখার পর্যায়ে রয়েছে। আবেদন করার পরেও যাঁরা টাকা পাননি, তাঁদের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Hot this week

‘৩ দাবি পূরণ হয়নি’, ৫ সেপ্টেম্বর দিল্লিতে ফের বড় মিছিলের ডাক সিজেপির

আগামী ৫ সেপ্টেম্বর দিল্লির রাস্তায় মিছিল করার কথা ঘোষণা...

গুরুগ্রামের জলজটে দায় কার? ১৬ বছর বিজেপি সাংসদ থাকার পরও কংগ্রেসকে দোষ গেরুয়া শিবিরের !

কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতেই ফের জলমগ্ন হয়ে পড়ল হরিয়ানার...

কৈলাসযাত্রার পথে বড় বিপর্যয়, নেপালে নিখোঁজ ১৪১ ভারতীয় পর্যটক

নেপালে ভয়াবহ হড়পা বানের পর থেকে নিখোঁজ শতাধিক ভারতীয়...

Topics

‘৩ দাবি পূরণ হয়নি’, ৫ সেপ্টেম্বর দিল্লিতে ফের বড় মিছিলের ডাক সিজেপির

আগামী ৫ সেপ্টেম্বর দিল্লির রাস্তায় মিছিল করার কথা ঘোষণা...

কৈলাসযাত্রার পথে বড় বিপর্যয়, নেপালে নিখোঁজ ১৪১ ভারতীয় পর্যটক

নেপালে ভয়াবহ হড়পা বানের পর থেকে নিখোঁজ শতাধিক ভারতীয়...

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বস্তি খালি করার নির্দেশ! ৬ সপ্তাহের মধ্যে সরতে হবে বাসিন্দাদের

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের আশপাশের তিনটি বস্তি...

এবার গুজরাটে ‘নিরামিষাশী’ প্রধানমন্ত্রীর নামে খোলা হল মাছ বাজার!

গুজরাটের সুরাতে প্রধানমন্ত্রীর নামে একটি পাইকারি মাছের বাজারের নামকরণকে...

মালদহ হাসপাতালে এক সপ্তাহে ৬০ শিশুর মৃত্যু!

মালদহ মেডিক্যাল কলেজে নবজাতকের মৃত্যুর সংখ্যা ঘিরে উদ্বেগ তৈরি...

Related Articles

Popular Categories