Wednesday, September 2, 2026
28 C
Kolkata

হিমালয় গলছে, বাড়ছে বিপদ! বন্যার পর চিন-ভারত-আমেরিকার কাছে ক্ষতিপূরণ চাইছে নেপাল

নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল সম্প্রতি ‘কাঠমান্ডু পোস্ট’-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, হিমালয়ে তাপমাত্রা বাড়ছে, দ্রুত গলছে হিমবাহ। এর ফলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে। তাঁর মতে, এর পিছনে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের বড় ভূমিকা রয়েছে।

ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে নেপাল। শুধু ত্রাণ বা আর্থিক সাহায্য নয়, এবার ক্ষতিপূরণের দাবি তুলেছে কাঠমান্ডু। নেপালের বক্তব্য, বিশ্বের বড় দেশগুলির বিপুল গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রভাব পড়ছে হিমালয় অঞ্চলে। অথচ সেই দূষণে নেপালের অবদান খুবই কম।

খানাল জানান, আন্তর্জাতিক সাহায্য চাওয়ার পুরনো অবস্থান থেকে সরে আসছে নেপাল। এখন তাদের লক্ষ্য ‘জলবায়ু ন্যায়বিচার’ এবং ক্ষতিপূরণ। তাঁর বক্তব্য, এটি কোনও দয়া বা অনুদান চাওয়া নয়। বরং পরিবেশের ক্ষতির জন্য দায়ী দেশগুলির নৈতিক ও আইনি দায়িত্ব রয়েছে ক্ষতিপূরণ দেওয়ার।

নেপালের বিদেশমন্ত্রী গ্রিনহাউস গ্যাস নির্গমনের ক্ষেত্রে চিন, আমেরিকা ও ভারতের নাম উল্লেখ করেছেন। তাঁর দাবি, শিল্পায়নের কারণে এই দেশগুলির দূষণের পরিমাণ অনেক বেশি। তাই নেপালের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলির পাশে দাঁড়ানোর দায়িত্বও তাদের রয়েছে।

খানাল আরও জানিয়েছেন, আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে বিষয়টি জোরালো ভাবে তুলে ধরবে নেপাল। তাঁর মতে, হিমবাহ ধ্বংস হলে শুধু নেপাল নয়, গোটা দক্ষিণ এশিয়া বিপদে পড়বে। গঙ্গা ও অন্যান্য নদীর উপর নির্ভরশীল ২০০ কোটিরও বেশি মানুষের জীবন-জীবিকাতেও এর প্রভাব পড়তে পারে।

Hot this week

‘ককরোচ’দের পরিদর্শনের পরই নড়েচড়ে বসল প্রশাসন, ১৮ লক্ষ টাকায় নতুন স্কুল তৈরি হবে বিজেপি শাসিত রাজস্থানে

রাজস্থানের জয়পুরের রামপুরা গ্রামের একটি সরকারি প্রাথমিক স্কুলকে ঘিরে...

যাদবপুরে ফের মুছে গেল মার্ক্সের লেখা, দেওয়াল লিখন ঘিরে বাড়ছে বিতর্ক

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেওয়াল লিখন ও গ্রাফিতি নিয়ে বিতর্ক...

এক বছর ধরে ফার্মহাউসেই প্রাক্তন উপরাষ্ট্রপতি ধনকড়! কিন্তু কেন?

ভাইস প্রেসিডেন্টস পেনশন অ্যাক্ট, ১৯৯৭ অনুযায়ী, প্রাক্তন উপরাষ্ট্রপতি মাসে...

Topics

পাহাড়ে বৃষ্টি-ধসের তাণ্ডব, উত্তরাখণ্ডে ৭ মৃত; বানভাসি উত্তরপ্রদেশ-ঝাড়খণ্ড

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের একাধিক জেলা। পৌড়ীর কোটদ্বারে নদীর...

অন্তর্বর্তিকালীন জামিন পেলেন সিপিএম নেতা লাহেক আলির, ১০ সেপ্টেম্বর পর্যন্ত মুক্তি!

বারুইপুরের সিপিএম নেতা লাহেক আলিকে অন্তর্বর্তিকালীন জামিন দিল কলকাতা...

Related Articles

Popular Categories