Wednesday, October 21, 2026
25 C
Kolkata

নিট বিক্ষোভকারীদের হুমকি দিয়েই গা-ঢাকা! ‘ককরোচ’ সমর্থককে মারধরের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে স্বতন্ত্রকে আটক করল দিল্লি পুলিশ

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলনকে কেন্দ্র করে বিতর্ক আরও বাড়ল। বিক্ষোভকারীদের মারধরের হুমকি দেওয়ার অভিযোগ ওঠা সমাজমাধ্যম প্রভাবী এবং স্বঘোষিত গোরক্ষক স্বতন্ত্র ভরদ্বাজকে উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে আটক করেছে দিল্লি পুলিশ। অভিযোগ, দিল্লিতে তাঁকে নিয়ে চাপ তৈরি হওয়ার পর দিল্লি ছেড়ে চলে যান তিনি।ঘটনার সূত্রপাত একটি পডকাস্টকে কেন্দ্র করে। সেখানে স্বতন্ত্র দাবি করেন, আন্দোলনের সঙ্গে যুক্ত নিশু আজ়াদের বাবাকে তিনি মারধর করেছিলেন। শুধু নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কথা বলেই থেমে থাকেননি তিনি। তাঁর বক্তব্যে এমন ইঙ্গিতও ছিল যে, ঘটনার পরেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এবং তিনি প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন। এই বক্তব্য সামনে আসার পরেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন স্বতন্ত্র ফের বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দেন। তাঁকে ঘিরে ধরলে আবারও মারধর করার কথা বলেন তিনি। নিশুর বাবাকে একটি হাতের বালা দিয়ে আঘাত করার কথাও স্বীকার করেন বলে অভিযোগ। ওই বালার ছবিও সমাজমাধ্যমে প্রকাশ করেন তিনি। তাঁর এমন মন্তব্যের পর ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে।শুক্রবার সকালে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে জড়ো হন সিজেপি-র নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস-সহ দলের কর্মী-সমর্থকেরা। স্বতন্ত্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে তাঁরা থানার বাইরে বিক্ষোভ শুরু করেন। পুলিশের সঙ্গে তাঁদের বেশ কিছুক্ষণ আলোচনা হয়। পরে সিজেপি-র আইনজীবীদের দাবি, পুলিশ তাঁদের জানিয়েছিল, ৭২ ঘণ্টার মধ্যে স্বতন্ত্রের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। বিতর্কিত পডকাস্টটিও তদন্তের আওতায় আনার কথা জানানো হয়।এর পরেই স্বতন্ত্রের খোঁজে তৎপর হয় দিল্লি পুলিশ। কিন্তু সেই সময় তিনি দিল্লিতে ছিলেন না বলে জানা যায়। পুলিশ সূত্রের খবর, বাইকে করে রাজধানী থেকে বেরিয়ে উত্তরপ্রদেশের দিকে চলে যান তিনি। শেষ পর্যন্ত বুলন্দশহর থেকে তাঁকে আটক করা হয়।ঘটনাকে কেন্দ্র করে নিট আন্দোলন ঘিরে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক আরও জোরালো হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, আন্দোলনকারীদের ভয় দেখানোর পরিবর্তে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories