Thursday, September 17, 2026
27 C
Kolkata

মালদার ভুতনিতে ত্রাণের আশায় বন্যার্তদের ভিড়, বন্যা পরিস্থিতি দেখতে পৌঁছালেন বাম নেত্রী মীনাক্ষী

মালদার ভুতনিতে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বুধবার উত্তর চণ্ডীপুরের বিনতলা ঘাটে ত্রাণ পৌঁছতেই সেখানে মানুষের ভিড় জমে যায়। বহু পরিবার জলবন্দি হয়ে থাকায় খাবার ও প্রয়োজনীয় জিনিসের জন্য তাঁদের ঘাটে আসতে হয়। কারও সঙ্গে ছিলেন বৃদ্ধ বাবা-মা, আবার কেউ ছোট শিশুকে সঙ্গে নিয়ে নৌকায় করে পৌঁছন। ত্রাণ পাওয়ার আশায় অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেন।এ দিন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে বন্যার্তদের জন্য বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ছিল চাল, ডাল, আলু, চিঁড়ে, গুড়, চানাচুর, বিস্কুট, সর্ষের তেল, মশারি, গামছা এবং জামাকাপড়। ত্রাণ পৌঁছনোর খবর ছড়িয়ে পড়তেই আশপাশের জলমগ্ন এলাকা থেকেও বহু মানুষ নৌকায় করে বিনতলা ঘাটে চলে আসেন।বন্যার কারণে অনেকের ঘরবাড়ি জলের তলায়। কোথাও বাড়ির ছাদে পলিথিন দিয়ে আশ্রয় তৈরি করে দিন কাটছে। হিরানন্দপুরের বাসিন্দা বিজয় মণ্ডল ও সুজয় মণ্ডল নিজেদের প্রয়োজনেই টিনের শিট দিয়ে ছোট নৌকা তৈরি করেছেন। বিজয়ের কথায়, কয়েক দিন ধরে ঠিকমতো খাবার পাননি তাঁরা। শুকনো খাবার এবং গুড় খেয়েই কোনওরকমে সময় কাটাতে হয়েছে।একই পরিস্থিতির কথা জানান কালুটোনটোলার বাসিন্দা বীরবল মণ্ডল। স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ত্রাণ নিতে ঘাটে এসেছিলেন। তাঁর দাবি, গত দু’দিন তাঁদের খাবার জোটেনি। তাই ত্রাণ আসার খবর পেয়ে আর অপেক্ষা করেননি।বন্যার্তদের এই দুর্দশা দেখে উদ্বেগ প্রকাশ করেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক। তাঁর বক্তব্য, অনেক মানুষ খাবারের অভাবে সমস্যায় রয়েছেন। ত্রাণের জন্য তাঁদের মধ্যে প্রবল উদ্বেগ দেখা যাচ্ছে।এ দিকে বন্যা পরিস্থিতি দেখতে ভুতনির বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকায় ত্রাণ পৌঁছনোর বিষয়টি খতিয়ে দেখেন। তাঁর অভিযোগ, প্রয়োজনের তুলনায় অনেক এলাকায় ত্রাণ যথেষ্ট পরিমাণে পৌঁছচ্ছে না।তবে এই অভিযোগ মানতে নারাজ মানিকচকের বিজেপি বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল। তাঁর দাবি, প্রশাসনের তরফে প্রয়োজনীয় ত্রাণ দেওয়া হচ্ছে। পাশাপাশি বহু ক্ষতিগ্রস্ত পরিবারকে বিনামূল্যে ছোট নৌকাও দেওয়া হয়েছে বলে জানান তিনি। তাঁর বক্তব্য, বন্যার্ত পরিবারগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকায় নির্দিষ্ট কয়েকটি এলাকায় ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। সেই কারণেই নৌকা নিয়ে মানুষ সেখানে এসে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন।

Hot this week

মোদীর জন্মদিনে অঙ্গনওয়াড়িতে জ্বলবে ‘আশীর্বাদি প্রদীপ’, সন্ধ্যা ৭টায় কর্মীদের হাজিরা বাধ্যতামূলক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের সমস্ত...

‘কোনও আইনি ভিত্তি নেই’ – সদ্যগঠিত পাকিস্তান-চিন সীমান্ত কমিশনের বিরোধিতায় ভারত!

পাকিস্তান ও চিনের সদ্যগঠিত যৌথ সীমান্ত কমিশন নিয়ে কড়া...

১৩ বছর পুরনো মামলায় ১০ মাওবাদীকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের!

২০১৩ সালের ঝিরামঘাটি মাওবাদী হামলা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড...

সেন্সর বোর্ডের নতুন সদস্য প্রসেনজিৎ, ১৮ সদস্যের তালিকায় রুপালি গঙ্গোপাধ্যায়ও

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে...

Topics

মোদীর জন্মদিনে অঙ্গনওয়াড়িতে জ্বলবে ‘আশীর্বাদি প্রদীপ’, সন্ধ্যা ৭টায় কর্মীদের হাজিরা বাধ্যতামূলক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের সমস্ত...

১৩ বছর পুরনো মামলায় ১০ মাওবাদীকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের!

২০১৩ সালের ঝিরামঘাটি মাওবাদী হামলা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড...

সেন্সর বোর্ডের নতুন সদস্য প্রসেনজিৎ, ১৮ সদস্যের তালিকায় রুপালি গঙ্গোপাধ্যায়ও

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে...

আদিবাসী স্কুলের হাল ফেরাতে ১৭ সেপ্টেম্বর থেকে তৎপর সিজেপি, ‘আদিবাসী স্কুল ঠিক করো’ অভিযানে নামছেন অভিজিৎরা

দেশের আদিবাসী স্কুলগুলির পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থার উন্নয়নের দাবিতে আগামী...

গ্রাহাম স্টেইনস হত্যাকাণ্ডে দারা সিং-র মুক্তির আবেদনে সায় দিল না ওড়িশা সরকার!

অস্ট্রেলীয় মিশনারি গ্রাহাম স্টেইনস ও তাঁর দুই শিশুপুত্রকে পুড়িয়ে...

কাজে না গিয়েই মাসে বেতন নিতেন ৭০ হাজার টাকা! দুর্নীতি ফাঁস কংগ্রেস বিধায়কের চিকিৎসক ভাইঝির!

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কাজে যোগ না দিয়েও মাসে মাসে প্রায়...

Related Articles

Popular Categories