Tuesday, October 27, 2026
31 C
Kolkata

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র

এনবিটিভি ডেস্ক: প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র হাসপাতালে ভর্তি হলেন। তাঁর সামান্য জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। পাশাপাশি তিনি কিডনির অসুখেও ভুগছেন। আপাতত তাঁকে ICU-তে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জানা গিয়েছে, তাঁর শীঘ্রই তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে কোভিড টেস্ট করা হবে। তবে ওই বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছে সোমেন মিত্রের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

তাঁর পরিবার সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছেন সোমেন মিত্র। আচমকাই তাঁর ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছিলেন পারিবারিক চিকিৎসক।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories