Tuesday, October 27, 2026
31 C
Kolkata

অসত্য কথা বলছেন মুখ্যমন্ত্রী, একুশে জুলাইয়ের ভার্চুয়াল জনসভা নিয়ে কটাক্ষ বিরোধী নেতাদের

এনবিটিভি ডেস্ক: মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভার পর সমস্বরে তাঁর সমালোচনায় সোচ্চার রাজ্যের সব বিরোধীরা।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়, আগামী বছর তৃণমূল সরকার থাকবে না। তাঁকে পথসভা করতে হবে। তাঁর অভিযোগ, রাজ্যে হিংসা বেড়েছে, নারী নির্যাতন, দুর্নীতি বেড়েছে, সন্ত্রাস বেড়েছে। রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। বিরোধীদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে, মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে কর্মীদের। মানুষ এই অপশাসনের অবসান চান।

সিপিএমের সুজন চক্রবর্তীর মতে, এই সরকার মিথ্যাচার করছে। বিনামূল্যে রেশন থেকে কর্মসংস্থান, সব বিষয়েই অসত্য তথ্য দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

এই একই ধরনের বক্তব্য কংগ্রেসের অধীর চৌধুরী। তিনিও বলেন, আগাগোড়া অসত্য কথা বলে চলেছেন মুখ্যমন্ত্রী। গরিব মানুষরা নিদারুণ অভাবে রয়েছেন। কোনও সরকারি সাহায্য মিলছে না তাদের।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories