Wednesday, October 28, 2026
24 C
Kolkata

ডাকাতির উদ্যেশ্যে জড়ো হওয়ার অভিযোগ, গ্রেপ্তার ছয়

এনবিটিভি, জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান, ২২ জুলাই: ডাকাতির উদ্যেশ্যে জড়ো হওয়ার অভিযোগে পিছু ধাওয়া করে ছয়জনকে ধরে ফেলে মন্তেস্বর থানার আধিকারিক সৈকত মন্ডলের নেতৃত্বে মন্তেস্বর থানার পুলিশ প্রশাসন।উদ্ধার হয়েছে ভোজালি, রোড, লাঠি, দড়ি, সহ ডাকাতির সরঞ্জাম।পুলিশ জানিয়েছে, ধৃত শ্রীকান্ত রায়, গৌর চন্দ্র রায়, জীবন হাজরা,মন্তেস্বর ব্লকে জামনা এলাকার বাসিন্দা।ধৃত প্রতীক দাস, ভীম দাসের বাড়ি মন্তেস্বর ব্লকে বামুনপুর এলাকায়।

আমিরুল খাঁনের বাড়ি মন্তেস্বর ব্লকে ঈশনা গ্রামে।
থানার সূত্রে জানা গেছে গতকাল গভীর রাত্রিতে মন্তেস্বর থানার পুলিশের টহলদাড়ি গাড়ি মালডাঙ্গা -মেমারি রোডে জয়রামপুর পুলের কাছে ওই দলটি কে দেখতে পায়। ধৃতদের আজ কালনা আদালতে পাঠানো হয়েছে।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories