Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

খুলনার ঐতিহ্যবাহী কয়রা সিদ্দিকীয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপ্যাল মাও. নূর মুহাম্মদ ইন্তেকাল করেছেন।

 

গাজী সালাহউদ্দীন। স্টাফ রিপোর্টার।

খুলনা জেলার দক্ষিণে নদীর কুল ঘেঁষে দাড়িয়ে আছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কয়রা সিদ্দিকীয়া বহুমুখী ফাজিল মাদ্রাসা। আর এ মাদ্রাসার ২য় পতাকাবাহী সেনাপতি আজ রাত ০৩.৩০ মিনিটে মহান রবের ডাকে সাড়া দিয়েছেন।ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রজেউন। সমস্ত কয়রার মধ্যে তিনি ছোট মাওলানা হিসেবে পরিচিত ছিলেন। এ ঐতিহাসিক দ্বীন প্রতিষ্ঠানের কাণ্ডারি মাও. নূর মুহাম্মদ ১৯৮৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত একাধারে প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন।তার আগে এই মাদ্রাসার দায়িত্ব পালন করেন তারই বড়ভাই মরহুম আহমাদ উল্লাহ। দুই ভাই এর দ্বীনের খেদমত কয়রাবাসী কখনো ভুলবেনা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আনুমানিক ৭০বছর। তিনি তার স্ত্রী, ০৫পুত্র মুহতারাম বিল্লাহ,মহিব বিল্লাহ, মাসুম বিল্লাহ, মোতাসিম বিল্লাহ, মোকাররম বিল্লাহ, ০৩কন্যা ফেরদৌসি, রোকেয়া এবং রাবেয়া সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি গত ৬/৭ দিন যাবত জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন। পরীক্ষা করা হলে তার টায়ফয়েড ধরা পড়ে। কিন্তু তা থেকে মোটামুটি অসুস্থ হয়ে পড়েন। এবং রাত ০৩.৩০ এ পৃথিবীকে কাঁদিয়ে চলে গেলেন নূর মুহাম্মদ। হয়তোবা নতুন কেউ সমাজ সংস্কারের কাজ করবে কিন্তু তাঁর ভূমিকা কখনো ভুলবেনা কয়রাবাসী। কয়রার দূরদুরান্ত থেকে প্রিয় মুখটি শেষবারের মতো দেখতে আসছে অসংখ্য মানুষ। তার বড় ছেলে মোহতারাম এবং বড় মেয়ে ফেরদৌসি পরিবার সহ ঢাকা থেকে রওনা করেছেন। তারা আসলেই মরহুমের জানাজার কাজ সম্পন্ন হবে। মরহুমকে তার খেদমতাধিন সিদ্দিকীয়া মাদ্রাসার কবরস্থানে দাফন করা হবে।
Nbtv.

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories